আইসিসি ইভেন্টে চমক দেখানোই যেন পাকিস্তান দলের কাজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতবাক করে ফাইনালে চলে গেছে পাকিস্তান ক্রিকেট দল। এ ঘটনায় যেন ৩০ বছর আগের মিল খুঁজে পাচ্ছেন মাইকেল ভন।
১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে অংশ নিয়েছিল ৯ দল। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পড়তে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। ইমরান খানের নেতৃত্বে সেবার পাকিস্তানিরা হয়েছিল চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গল্পটা যেন সেই ৩০ বছর আগের মতো। এবারও খাদের কিনারা থেকে সেমিফাইনালে পৌঁছায় পাকিস্তান। প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড। কিউইদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন বাবর আজমরা। দুটো ঘটনার মধ্যে যেন মিল খুঁজে পাচ্ছেন ভন। পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়ে ভনের টুইট, ‘১৯৯২-এর স্মৃতি ফিরছে। দারুণ খেলেছে পাকিস্তান।‘
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২-এ ছিল পাকিস্তান। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়েছিল বাবরের দল। আর গ্রুপ-১-এ থাকা নিউজিল্যান্ড ৫ ম্যাচে পেয়েছিল ৭ পয়েন্ট। গ্রুপ-১ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ব্ল্যাকক্যাপস।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে