
আফগানিস্তান এখন তালেবানদের দখলে। পুরুষদের ক্রিকেট নিয়ে আপত্তি না থাকলেও নারীদের ক্রিকেট আয়োজনে অনীহা আছে তাদের। আর নারী ক্রিকেটে তালেবানদের অনীহার কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।
আজ এক বিবৃতিতে সিএ জানিয়েছে, আফগানিস্তানের পুরুষ-নারীদের ক্রিকেট উন্নয়নে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সিএ মনে করছে এই পরিস্থিতিতে ম্যাচটি না হওয়াই সমীচীন। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ম্যাচটা স্থগিত থাকবে।
টেস্ট না খেললেও আফগান ক্রিকেটার বিগ ব্যাস লিগে খেলতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছে সিএ, ‘আফগানিস্তানের ক্রিকেটাররা ক্রিকেটের বড় বিজ্ঞাপন। সিএ চায় আফগান ক্রিকেটাররা বিগ ব্যাস লিগে খেলুন। সুদূর ভবিষ্যতে আফগানিস্তানের নারী-পুরুষ জাতীয় দলের বিপক্ষে হয়তো অস্ট্রেলিয়া খেলবে।’
অ্যাশেজের প্রস্তুতি হিসেবে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আফগানদের পরিবর্তে ব্রিসবেনে ১ ডিসেম্বর নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
৩ ঘণ্টা আগে