
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। মাঝে রানের গতি কিছুটা মন্থর হয়ে এলেও শেষদিকে ঝড় তুলেন তিলক ভর্মা ও শিবম দুবে। সম্মিলিত প্রচেষ্টায় সোনার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়েছে ভারত।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে আগে ব্যাট করে ২১১ রান করেছে ভারত। তাদের হয়ে ফিফটি করেছেন অভিষেক ও তিলক। ফিফটি না করলেও কার্যকরী ইনিংস খেলেছেন দুবে।
শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন বৈভব সূর্যবংশী ও অভিষেক। ঝড় তুললেও ইনিংস বড় করতে পারেননি সূর্যবংশী। ৯ বলে ২ ছক্কায় ১৫ রান করে এই ওপেনার ফিরলেও অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের রানের চাকা দ্রুতই এগিয়েছে।
২০ বলেই ফিফটি তুলে নেন অভিষেক। আরাফাত মিনহাজের শিকার হওয়ার আগে ২৮ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬১ রান করেন তিনি। অভিষেকের বিদায়ের পর ভারতের রানের গতি কমে আসে। শ্রেয়াশ আইয়ার (২৪ বলে ২১) ও ইশান কিশান (১৮ বলে ২০) ক্রিজে থিঁতু হলেও দ্রুত রান তুলতে পারেননি। ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৪২ রান।
শেষ ৪ ওভারে পাকিস্তানের বোলারদের বেধড়ক পিটিয়েছেন তিলক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে এ সময় ৬৯ রান করে ভারত। ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। ১৫ বলে দুবের অবদান ২৭ রান।
পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়েল ও মিনহাজ দুটি করে উইকেট নেন। ৩ ওভারে মিনহাজ ২৫ রান দিলেও দানিয়েলের খরচ ৪৩ রান। সবচেয়ে বেশি ৪৭ রান দিয়েছেন সাইম আইয়ুব।

কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৮ মিনিট আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
৪ ঘণ্টা আগে