
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন নাহিদ রানা। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার মাসসেরা হওয়ার দৌড়ে এই পেসার। এপ্রিলের সেরা ক্রিকেটার হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি বোলার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাকিদের চেয়ে খরুচে ছিলেন রানা; ১০ ওভারে দেন ৬৫ রান। অবশ্য একটা উইকেট নিয়েছিলেন। নিজের আসল রূপ দেখাতেও বেশি সময় নেননি। দ্বিতীয় ম্যাচে তাঁর আগুনে বোলিংয়ে পুড়েছে নিউজিল্যান্ড। সে ম্যাচে ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেট নেন রানা; জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। হার দিয়ে সিরিজ শুরুর পর রানার দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সে ম্যাচে ৩৭ রানে ২ উইকেট নেন রানা। উইকেট শিকারের পাশাপাশি বরাবরের মতো সেই সিরিজেও গতি দিয়েও আলাদাভাবে নজর কাড়েন তিনি। নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করে গেছেন। এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে রানার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের অধিনায়ক এবং টপঅর্ডার ব্যাটার জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার।
এপ্রিল মাসে খেলা ৫ ওয়ানডেতে ২৬৬ রান করেছেন জতিন্দর। ব্যাটিং গড় ৫৩.২০, স্ট্রাইকরেট ছিল ১১৫-এর বেশি। নেপালের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। গত মাসে নেপাল এবং ওমানের বিপক্ষে একটি করে ওয়ানডে খেলেন অজয়। দুই ম্যাচে নেন ৯ উইকেট। ওভারপ্রতি খরচ করেন ৩.৬৬ রান। এমন দুর্দান্ত বোলিং তাঁকে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার তালিকায় জায়গা করে দিয়েছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
১৫ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
২ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে