
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের সহজ জয় পেল অস্ট্রেলিয়া।
অ্যালান বোর্ডার ফিল্ডে গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথমবার ওয়ানডে খেলতে নেমে এমন হারের পর সিরিজ বাঁচাতে শেষ দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ আজ করে ২২০ রান। তবে অস্ট্রেলিয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করে ২৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে। এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকেরা জিতল সিরিজ।
২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া। ১২০ বলে ১৬২ রানের জুটি গড়েন দুই ওপেনার ফোব লিচফিল্ড ও জর্জিয়া ভল। ২০তম ওভারের পঞ্চম বলে লিচফিল্ডকে ফেরান স্বর্ণা আক্তার। ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন লিচফিল্ড।
আরেক ওপেনার ভলের সঙ্গে বাকি পথটুকু নির্বিঘ্নে পাড়ি দিয়েছেন এলিস পেরি। ৫০ বলে ৬০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ভল-পেরি অস্ট্রেলিয়াকে ১৩১ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন। ৮১ বলে ভল তুলে নেন তাঁর তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।
জয় থেকে যখন অস্ট্রেলিয়া ২৮ রান দূরে, তখন উইকেট নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। রাবেয়া খানের বল তুলে মারতে যান ভল। শারমিন আক্তার সুপ্তা সহজ ক্যাচ হাতছাড়া করেছেন। ১০৪ রানে জীবন পাওয়া ভল ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯৭ বলে ১৯ চারে ১৩১ রান করে তিনিই হয়েছেন ম্যাচসেরা।
প্রথম ওয়ানডের মতো আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ৭.২ ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে জ্যোতি-মোস্তারি ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন। পুরো ৫০ ওভার ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ২২০ রান করেছে। মোস্তারি ১৩৪ বলে ১৮ চারে করেন ১১৮ রান। জ্যোতি ৭৪ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেগান শুট ১০ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন তিনি।

প্রথম ১ ঘণ্টার মথ্যেই আফগানিস্তানের ইনিংসের টেনে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী আফগানিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।
৯ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
৩২ মিনিট আগে
বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
১ ঘণ্টা আগে
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
২ ঘণ্টা আগে