Ajker Patrika
৫২ বলে সূর্যবংশীর ২০৪

গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০: ১০
গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি
আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে বোলারদের অসহায়ত্ব নতুন কিছু নয়। তবে তাঁর বিধ্বংসী এক ইনিংস দেখে বিস্মিত হয়েছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানও। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী। ২৮টি ছক্কা ও ৭টি চারে সাজানো ইনিংসটি খেলেন ৩৮৪.৯০ স্ট্রাইক রেটে। এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের খবর শুনে শুরুতে গেইল ভেবেছিলেন, এটি নিশ্চয়ই টি-টোয়েন্টি ম্যাচ!

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রেক্সের সঙ্গে আলোচনায় নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। গেইল বলেন, ‘ডাবল সেঞ্চুরি করা অসাধারণ ব্যাপার। ২৮টি ছক্কা! আমার ফোনে একের পর এক কল ও মেসেজ আসছিল। ভাবছিলাম, কী হচ্ছে এসব! যখন কেউ আমাকে জানাল, ১২ ওভারের মধ্যে ডাবল সেঞ্চুরি, তখন জিজ্ঞেস করলাম, এটা কি টি-টোয়েন্টি ম্যাচ? তারা বলল, না, এটি ৫০ ওভারের ম্যাচ।’

সূর্যবংশীর এই ইনিংস দেখে ৫০ ওভারের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব বলে মনে করছেন গেইল। তাঁর কথায়, ‘এতে বোঝা যায়, ৫০ ওভারের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করাও এখন সম্ভব। এই তরুণ খেলাটাকেই নতুনভাবে উপস্থাপন করছে। আশা করি, সে সুযোগ পাবে। আমরা চাই না, সে হারিয়ে যাক বা আড়ালে চলে যাক। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আরও নিয়মিত দেখতে চাই। যদিও এখনো তাকে অপেক্ষা করতে হচ্ছে।’

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ভক্তদের কাছে তাঁর পরিচিতি ‘বেবি বস’ নামে। গেইলের ‘ইউনিভার্স বস’ উপাধি থেকেই এসেছে এই নাম। তবে তরুণ এই ব্যাটসম্যানকে অন্যের পরিচয়ে পরিচিত না হয়ে নিজের স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।

গেইল বলেন, ‘অনেকে তাকে বেবি বস আর আমাকে ইউনিভার্স বস বলে। তবে তাকে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হবে। অন্যের নামের সঙ্গে মিলিয়ে কোনো উপাধি নেওয়ার প্রয়োজন নেই। যেমন রোহিত শর্মার হিটম্যান, এবি ডি ভিলিয়ার্সের এবি ৩৬০ এবং আমার ইউনিভার্স বস। তাকেও নিজের স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তুলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত