Ajker Patrika

অস্ট্রেলিয়ায় মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৩: ৩৩
অস্ট্রেলিয়ায় মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি
সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে মোস্তারির অভিবাদন। অস্ট্রেলিয়ায় নারী দলের প্রথম সফরেই ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করলেন তিনি। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোস্তারি। বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করলেন তিনি। এর আগে সেঞ্চুরি করেছেন ফারজানা হক ও জ্যোতি। দুবার এই স্বাদ পেয়েছেন ফারজানা। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে চতুর্থ সেঞ্চুরিয়ান মোস্তারি।

ব্রিসবেনে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। ৮ রানেই ৩ ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়ে সফরকারীরা। তাতে প্রথম ম্যাচের মতো অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু চতুর্থ উইকেটে জ্যোতিকে নিয়ে প্রতিরোধ গড়েন মোস্তারি। অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে স্কোরবোর্ড ভারী করতে থাকেন তাঁরা।

দুজনের ব্যাটিংয়ের ধরন অবশ্য ভিন্ন ছিল। মোস্তারির সাবলীল ব্যাটিংয়ের বিপরীতে টেস্ট মেজাজে খেলেছেন জ্যোতি। মেগান শুটের বলে মোস্তারি বোল্ড হলে ভাঙে ১৯৫ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে যে কোনো উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ১৩৪ বলে ১৮ বাউন্ডারিতে ১১৮ রানের ইনিংস খেলেন মোস্তারি। ওয়ানডেতে এখন এটাই বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে। তাঁর ১১৪ বলের ইনিংসে বাউন্ডারি চারটি; স্ট্রাইকরেট ৬৪.৯১। বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে অতিথিরা। ৪ উইকেট নেন শুট। ১০ ওভারে তাঁর খরচ ৩৬ রান। ৩৫ রানে ১ উইকেট নেন কিম গার্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত