
ব্রিসবেনের গ্যাবায় ঋষভ পন্তের চারে বোর্ডার গাভাস্কার ট্রফির ঐতিহাসিক জয়ের মুহূর্তটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো অমলিন। কিন্তু এর আসল কারিগর অজিঙ্কা রাহানে। যিনি ক্রিকেটপ্রেমীদের আজীবন গল্প করার মতো রসদ দিয়েছেন। আজ ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
সামাজিক মাধ্যমে আজ এক বিবৃতিতে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রাহানে। তাঁর কাছে এটাই অবসরের সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘সব সময়ই ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি। জীবনে সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের সংস্করণ থেকে অবসরের ঘোষণার এটাই সঠিক সময়।’
ভারতের জার্সিতে সবশেষ রাহানে খেলেছেন ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। সেই ম্যাচে তিনি এক ইনিংসে ব্যাটিং করে ৮ রান করেছিলেন। ম্যাচটি ড্র হয়েছিল। তবে দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২০-২১ বোর্ডার গাভাস্কার ট্রফিতে। চোট জর্জর ভারত তাঁর নেতৃত্বে গ্যাবায় ভারত ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায়। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারতীয় ক্রিকেট দল। গ্যাবায় তখন পন্ত-মোহাম্মদ সিরাজ-শার্দুল ঠাকুর-রাহানে-মায়াঙ্ক আগারওয়ালরা উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন।
দীর্ঘ ১২ বছর ভারতকে প্রতিনিধিত্ব করা রাহানের কাছে গর্বের বিষয়। আজ ইনস্টাগ্রামে ৩৮ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার বলেন, ‘ডোম্বিভলি থেকে অল্প বয়সে অনুশীলন করতে বেরিয়েছিলাম। আজ পর্যন্ত ক্রিকেটের জন্য সবটুকু উজাড় করে দিয়েছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ইনিংস আর ব্যাটিংয়ের সময় একটা জিনিসই ভাবতাম। সেটা হলো ভারতের টুপি পরা। সব সময় এটা বিশ্বাস করে এসেছি যে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য সৎ থাকলে ক্রিকেট থেকে কোনো দিনই খালি হাতে ফিরবেন না।’
ভারতের হয়ে ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত ৮৫ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। ১৯৫ ম্যাচে ১৫ সেঞ্চুরি ও ৫১ ফিফটিতে করেন ৮৪১৪ রান। গড় ৩৫.৯৫। যার মধ্যে টেস্টে ১২ সেঞ্চুরিতে করেন ৫০৭৭ রান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন ২৯৬২ ও ৩৭৫ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৫ ম্যাচের মধ্যে ৬ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন রাহানে। অধিনায়ক হিসেবে ভারতের জার্সিতে তাঁর গড় আরও বেশি। এই ১১ ম্যাচে ৩৬.২৮ গড়ে করেন ৫০৮ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন। আইপিএলে ২১২ ম্যাচে করেছেন ৫৩৬৭ রান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরিও তাঁর রয়েছে। সবশেষ ২০২৬ আইপিএলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। আজ তো ক্রিকেটকেই বিদায় বলে দিলেন।

হঠাৎ করেই বিশ্বকাপ বিক্রির আলোচনা চলছে। ২০ শতাংশ মালিকানা একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাতে ক্ষুদ্ধ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও।
২ ঘণ্টা আগে
পাল্লেকেলেতে গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপসের বিপক্ষে ৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের জার্সিতে এই ঝড় তোলার পথে ১ চার ও ৪ ছক্কা মেরেছিলেন তিনি। জাফনা পেয়েছিল ১৯ রানের জয়। এক দিন বিরতিতে আজ মাঠে নামছে জাফনা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে জাফনা-ক্যান্
২ ঘণ্টা আগে
১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে হারের পর অঝোরে কেঁদেছিলেন লিওনেল মেসি। টানা দুইবার শিরোপা জিততে না পারার দুঃখ ভুলতে মেসি চলে গিয়েছিলেন জন্মশহর রোজারিওতে। অবশেষে তিনি ফিরলেন তাঁর ক্লাব ইন্টার মায়ামিতে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার ১১ দিন পেরিয়ে গেছে। তবু এই আলোচনা যেন শেষ হওয়ার নয়। এবারের আলোচনাটা সদ্য সমাপ্ত ঘটনাবহুল বিশ্বকাপ নিয়ে নয়। বরং কথাবার্তা চলছে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রি নিয়ে। এই ঘটনায় নাম শোনা যাচ্ছে জশুয়া কুশনারের। যাঁকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রকম আত্মীয়ই
৩ ঘণ্টা আগে