সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকেল ভন আর ওয়াসিম জাফরের খুনসুটির গল্প তো সবারই জানা। প্রায়ই তাঁরা একজন অপরজনকে নিয়ে মজা করে থাকেন। এবার ইংল্যান্ডের পরাজয়ে টুইটারে ভনের সঙ্গে দারুণ রসিকতা করলেন জাফর।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডকে ডিএলএস মেথডে ৫ রানে হারায় আয়ারল্যান্ড। এরপর ভনকে ট্যাগ দিয়ে মজাদার টুইট করেন জাফর। সেখানে ইংল্যান্ডের পরাজয়ের চিত্র জাফর এভাবে বর্ণনা করেন—একজন লোক একটা বাচ্চা ছেলেকে চুল কাটাতে জোর করে নাপিতের কাছে নিয়ে যায়। নাপিত বরং লোকটির চুল কেটে দিয়েছে। এখানে লোকটা ইংল্যান্ড, বাচ্চা ছেলেটা আয়ারল্যান্ড আর নাপিত ডিএলএস মেথড।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। তাতে দুইবার জিতেছে আইরিশরা, এক ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা আর এক ম্যাচ বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত। ২০১১ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের দেওয়া ৩২৮ রানের লক্ষ্য টপকে আইরিশরা জিতেছিল ৩ উইকেটে, যা ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে