২০২৩ এশিয়া কাপ নিয়ে জটিলতা শেষই হচ্ছে না। কোথায় হবে এশিয়া কাপ, তা এখনো জানা যায়নি। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়েও আপত্তি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এশিয়া কাপ আয়োজন করতে ভারতকে পিসিবি এক ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিল। আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে যেমন: সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। এই হাইব্রিড মডেলকে মডেলকে সমর্থন করছে না বিসিসিআই। যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক, ভারতের চাওয়া এটাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘পিসিবিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান এরই মধ্যে জানিয়েছে যে পাকিস্তানে খেলতে তাদের আপত্তি নেই।
কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এই সভা আহ্বান করবেন জয় শাহ।’ গত পরশু বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হয়েছিল। এই সভা শেষেও জয় শাহ জানিয়েছিলেন যে এসিসি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়া কাপের ভেন্যুর।’
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হচ্ছে না। তাতে মুখোমুখি দাঁড়িয়ে যায় বিসিসিআই ও পিসিবি। পাকিস্তানও ভারতে ২০২৩ বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। ২০২২ এর মতো এবারের এশিয়া কাপও হবে ছয় দলের। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ভারত, পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল। এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পেয়েছে নেপাল। সেপ্টেম্বরে হওয়ার কথা এবারের এশিয়া কাপ।
আরও খবর পড়ুন:

প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাইকেল এনেরামো। আর বাঁচানো যায়নি নাইজেরিয়ান সাবেক ফরোয়ার্ডকে। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল কাদুনার উংওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
প্রথম ওয়ানডে জিতে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যেখানে আগে ব্যাট করছে বাংলাদেশ। ৬৯ রানে ৩ উইকেট হারানোর পাশাপাশি ঢিমেতালের ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়েছে স্বাগতিকেরা। বাংলাদেশ-শ্রীলঙ্
১ ঘণ্টা আগে
বার্সেলোনার কাজটা আরেকটু সহজ করে দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট ভাগ করে শিরোপার লড়াই থেকে আরও একধাপ পিছিয়ে পড়ল মাদ্রিদের ক্লাবটি। বেতিসের সঙ্গে ড্রয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রিয়ালের প্রধান কোচ আলভারো আরবেলোয়া।
১ ঘণ্টা আগে
বসনিয়া ও হার্জেগোভিনার ইতিহাসে একটি প্রবাদ আছে—‘যখন জেনিকায় গর্জন ওঠে, তখন বিশ্ব থমকে দাঁড়ায়’। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সেই গর্জনের প্রতিধ্বনি এবার বিশ্বে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে দর্শক বানিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার ইতি টেনে বসনিয়া ঘোষণা দিল নতুন ফুটবল বসন্তের।
২ ঘণ্টা আগে