ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে না থাকলেও সৌরভ গাঙ্গুলী ঠিকই আছেন ক্রিকেটের সঙ্গে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। এবার জোরদার করা হয়েছে তাঁর নিরাপত্তাব্যবস্থাও। আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী পাচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
পশ্চিমবঙ্গ সরকার সৌরভের নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পুলিশের এক সূত্রের। ওয়াই ক্যাটাগরি থেকে জেড ক্যাটেগরিতে নেওয়া হয়েছে সৌরভের নিরাপত্তাব্যবস্থা। এক সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তাঁর (গাঙ্গুলী) ভিভিআইপি নিরাপত্তার মেয়াদ চলে যাওয়ার পর নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করা হয়েছে। গাঙ্গুলীর নিরাপত্তাব্যবস্থা বাড়িয়ে নেওয়া হয়েছে জেড ক্যাটাগরিতে। নতুন নিরাপত্তাব্যবস্থা অনুযায়ী সাবেক ক্রিকেটারকে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন।’ ওয়াই নিরাপত্তা প্রটোকলের অধীনে আগে স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ পেতেন সৌরভ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন কর্মী তাঁর (সৌরভ) বেহালার বাড়ি পাহাড়ার দায়িত্বে ছিলেন।
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতির দায়িত্বে ছিলেন সৌরভ। ২০১৯-এর মার্চে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এরপর ২০১৯-এর ২৩ অক্টোবর থেকে ২০২২-এর ১৮ অক্টোবর পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার। সৌরভের পর এখন ভারতীয় বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন রজার বিনি।

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১৭ মিনিট আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে