আইসিসি ওয়ানডে সুপার লিগের চক্র সেরা তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। জুনে আফগানিস্তান সিরিজ। এরপর বড় দুটি টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপ। বিশ্বকাপের দলটা কেমন হবে, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এশিয়া কাপের আগেই বাংলাদেশ চূড়ান্ত করবে তাদের বিশ্বকাপ দল। তবে একটি জায়গা নিয়ে চলছে জোর আলোচনা—লোয়ার মিডল অর্ডারে জায়গা পাবেন মাহমুদউল্লাহ?
পজিশনটাই এমন, এ জায়গায় দলে চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সাকিব আল হাসান মনে করেন, এই পজিশনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইংল্যান্ডে আজ সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ আছে ওখানে, মোসাদ্দেক, সোহান (নুরুল হাসান), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’
দলে কোথায় আর ঘাটতি আছে, কেমন দল হবে—সব চিহ্নিত করে বিশ্বকাপের আগে অধিনায়ক–কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই মনে করেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার বললেন, ‘যে ভুল হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহ্নিত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গায় আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।’
সাকিব মনে করেন, আগের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল। সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।’

কানাডা নকআউট নিশ্চিত করেছে আগেই। তবে তাদের সামনেও ছিল নতুন লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট
১৯ মিনিট আগে
হলুদ জার্সি আর সাদা শর্টস পরে আজ আলিসন, মার্কিনিওসদের পাশে নেইমারকে শুরু থেকে দেখার আক্ষেপ থাকলেও, মাঠের বাইরে থাকা ভক্তরা এখন প্রহর গুনছেন—কখন বদলি হিসেবে মাঠে নামবেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’।
১ ঘণ্টা আগে
গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
২ ঘণ্টা আগে