বিদায়ের সুর বাজছে দেশের নারী ফুটবলে। সাফ জয়ের সোনালি দিনগুলো এখন যেন শুধুই স্মৃতি। অল্প বয়সেই একে একে অবসরে যাচ্ছেন বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাফজয়ী দুই ফুটবলার আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন। দুই দিন আগে হুট করে বিদায় বলে দেন সাফজয়ী ফুটবল দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। অভিমানে নারী দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ গোলাম রব্বানী ছোটনও।
এবার সতীর্থদের দেখানো পথে হাঁটছেন আঁখি খাতুনও। ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জের নিজের বাড়িতে চলে গেছেন আঁখি। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড' প্রোগ্রামে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে ক্যাম্প ছাড়ার কথা জানান তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন জানান আঁখি।
শাহজাদপুরের মেয়ে ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক আঁখি ক্যাম্প ছেড়েছেন দুই দিন আগে। গুঞ্জন রয়েছে, বিয়ে করে বিদেশ চলে যাবেন তিনি। ঈদের পরে চীনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এ ব্যাপারে আঁখি বলেছেন, ‘আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনোও নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাব। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব।’
তবে বাংলাদেশ ছাড়লেও ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে আঁখির। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব। পল স্যারকে (পল স্মলি) বলছি। তিনি (বাফুফেকে) জানিয়েছেন। তারা এখনো কিছু বলেনি। যেতে না দেওয়ার কিছু নাই। আমি পড়াশোনার জন্য, খেলার জন্য যেতে চাচ্ছি। আমাকে যদি বলে, আমাকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেবে না, সেই ব্যর্থতা তাদের, আমার না।’

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১৭ মিনিট আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে