সাদা ও লাল তিন সংস্করণের সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তিন সংস্করণের সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের একটা দল দেওয়া হয়েছে।
এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এমনিতে গত দুই সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ভাবনায় না থাকায় তাঁকে ছাড়াই পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও দল সংশ্লিষ্টদের কথাবার্তায় অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ভিন্ন বার্তাই পাওয়া যাচ্ছিল। তবে আফগান সিরিজের প্রাথমিক স্কোয়াডে অবশ্য তাঁদের কথার ছাপ পাওয়া যায়নি।
আজ ক্যাম্পের প্রথম দিন বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্যাম্পে মাহমুদউল্লাহ আছেন কি না প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেছেন, থাকলে তো অনুশীলনেই দেখা যেত (মাহমুদউল্লাহ)। নাফিস আরও যোগ করেন, আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে। এখন সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে। দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে।
সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবার বাংলাদেশে এসেছেন নিক পোথাস। এর আগে চেমসফোর্ডে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। আজ তৌহিদ হৃদয়, আফিফ হোসেনদের নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তাঁকে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১৭ মিনিট আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে