
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ধাক্কা ও তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব ও খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।
ঘটনার সূত্রপাত হয় খুলনার ইনিংস চলাকালে। তানজিম সাকিবের একটি স্লোয়ার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়ার সময় নেওয়াজের গায়ে ধাক্কা লাগে সাকিবের। এরপরই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। অনফিল্ড আম্পায়ার এবং সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার জর্জ মানসী দ্রুত পরিস্থিতি সামাল দেন।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান ঘটনার তদন্ত করেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তানজিম সাকিব ও মোহাম্মদ নেওয়াজের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তানজিম সাকিবের নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
দুই খেলোয়াড়ই ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি এহসানুল হক সেজান বলেন, ‘খেলার মাঠে এ ধরনের আচরণ দুঃখজনক। ক্রিকেটের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হতে হবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে