
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
আইপিএলের এবারের মৌসুমের জন্য পেস বিভাগে মোস্তাফিজ ছাড়াও মাথিশা পাথিরানা এবং হার্শিত রানাকে রেখেছিল কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হার্শিত। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। এ জন্য আইপিএলের এবারের পর্বে এই বোলারকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল কলকাতা। এবার সেই শঙ্কাই সত্যি হয়েছে। হাঁটুর চোট হার্শিতকে পুরো আইপিএল থেকে ছিটকে দিয়েছে।
এরই মধ্যে হার্শিতের বিকল্প খুঁজতে শুরু করেছে কলকাতা। বিকল্প হিসেবে শোনা যাচ্ছে মানি গ্রেওয়াল, আকাশ মাধওয়াল এবং সিমারজিৎ সিংয়ের নাম। এদের তিনজনের মধ্যে কলকাতা শেষ পর্যন্ত যাঁকেই দলে টানুক, হার্শিতের মতো অভিজ্ঞ পেসারের অভাব যে সহজে পূরণ হবে না সে বলা বাহুল্য।
শঙ্কা আছে পাথিরানাকে নিয়েও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এই লঙ্কান পেসার। সেই চোট তাঁকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়। চোট থেকে এখনো সেরে উঠেননি পাথিরানা। আইপিএলের শুরুর অংশে তাঁকে পাবে না কলকাতা, সেটা এখন নিশ্চিত। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে আছেন পাথিরানা।
কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার অবশ্য পাথিরানাকে নিয়ে আশাবাদী। এসএলসির কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝিতে ম্যাচ খেলার মতো ফিট হবেন পাথিরানা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। অর্থাৎ পাথিরানাকে নিয়েও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে কলকাতাকে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে