ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ব্যাটিংয়ের সঙ্গে আলোচনায় ছিল মিচেল স্টার্ক ও মেহেদী হাসান মিরাজের উত্তপ্ত মুহূর্তও। দিনের শেষ দিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার সময় মিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। স্টার্কের ক্ষোভের কারণ ছিল, মিরাজ নাকি পিচের ওপর দিয়ে দৌড়াচ্ছেন।
ঘটনার সময় স্টার্ককে মিরাজের দিকে বলতে শোনা যায়, ‘তুমি এখন বাংলাদেশে নেই’। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। স্টার্কের এমন প্রতিক্রিয়ায় মাঠের উত্তেজনাও বাড়ে।
তবে পরদিন সংবাদ সম্মেলনে ঘটনাটিকে বড় করে দেখেননি মিরাজ। বরং তাঁর ব্যাখ্যায়, আগের দিন ব্যাটিংয়ের পর রান নেওয়ার সময় দুজনের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল। মিরাজ বলেন, ‘গতকালকে না, ওইরকম কোনো কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল। ও... আমিও আবার বলটা... ওকে দেখতে পারি নাই। উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম। বাট এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে।’
মিরাজ আরও জানান, সকালে স্টার্ক নিজেই তাঁর সঙ্গে কথা বলেছেন। সেখানে আগের দিনের ঘটনা নিয়ে স্টার্ক বিষয়টি হালকা করে দেখেছেন বলেই জানান মিরাজ। তাঁর ভাষায়, ‘আজকে সকালবেলা ও আমার সঙ্গে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে, না ইটস ওকে, এটা... মানে ভুল হয়েছে, ঠিক আছে, ইটস ওকে।’
মাঠের উত্তাপ গড়ায়নি ব্যক্তিগত বিরোধে। বরং পরদিনই দুজনের মধ্যে কথা হয়েছে এবং বিষয়টি সেখানেই শেষ হয়েছে। মিরাজও জানিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হতে পারে।
ঘটনাটি অবশ্য এসেছে এমন এক সময়ে, যখন অস্ট্রেলিয়ার ওপর বাংলাদেশের চাপ ক্রমেই বাড়ছিল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান করে ১৫৩ রানের লিড নিয়েছিল। তৃতীয় দিনে সেটি আরও বাড়িয়ে ২২৮ রানে নেওয়ার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দিন শেষ করে ৪ উইকেটে ১৬১ রানে। স্বাগতিকেরা তখনো ৬৭ রানে পিছিয়ে।
মিরাজ নিজেও ব্যাট ও বল হাতে বাংলাদেশের এই লড়াইয়ের অন্যতম প্রথম ইনিংসে ৬৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন তিনি।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
১৬ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে