
সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। তাঁর মতে, আসিয়ান কাপে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারলে সেটি সাফের প্রস্তুতির জন্য ভালো হবে।
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। ভারত সরে দাঁড়ানোয় বাংলাদেশ খেলার আগ্রহ প্রকাশ করেছে। তবে সবকিছু নির্ভর করছে ফিফার ওপর। সেপ্টেম্বর–অক্টোবরে সেই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত বলতে চান না ডুলি।
আজ জাতীয় দল কমিটির সঙ্গে বৈঠকের পর ডুলি বলেন, ‘আমার মনে হয় এটি ভালো প্রস্তুতি হবে। তবে সমর্থকদের সমর্থনে ঘরের মাঠে খেলতে পারাটা হতো আরও ভালো প্রস্তুতি। এমনকি আসিয়ান কাপে খেললেও যেখানেই যাই না কেন বাংলাদেশি সমর্থকদের পাওয়া যাবে, যা দুর্দান্ত। তবে আমরা ঘরের মাঠে যে ম্যাচগুলো খেলতাম, তার চেয়ে আসিয়ান কাপের ম্যাচগুলোতে জয় পাওয়া বেশি কঠিন হবে। ঘরের মাঠে খেললে কঠিন ম্যাচগুলোর জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব হয়।’
আসিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ডুলি মনে করছেন, এই দলগুলোর বিপক্ষে খেলা থেকেই নিজেদের দুর্বলতা বোঝার সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশ কোচ বলেন, ‘ওরা আমাদের প্রতিবেশী দেশের দল এবং আমাদের চেয়ে শক্তিতে এগিয়ে। তারা খুবই শক্তিশালী দল, যাদের বিপক্ষে খেললে আমরা নিজেদের ভুলগুলো শনাক্ত করতে পারব এবং শিখতে পারব। সেগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং একটি তাৎপর্যপূর্ণ টুর্নামেন্ট। আমরা এর জন্য লড়াই করব এবং এটি হলে খুব ভালো হবে। আশা করি এটি বাস্তবায়ন হবে।’
বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বও তুলে ধরেছেন ডুলি। ২৩ বছর ধরে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। এবার তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তিনি। তাঁর কথায়, ‘সবাই জানে সাফ একটি কঠিন টুর্নামেন্ট এবং আমরা দীর্ঘ ২৩ বছর ধরে এটি জিততে পারিনি। এই টুর্নামেন্টের জন্য সবকিছু একদম নিখুঁত হতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে জয়ী হওয়া সম্ভব এমন কিছু ম্যাচ খেলতে পারলে আমি দারুণ খুশি হতাম। তবে তা সম্ভব না হলে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচগুলোতে আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। তাদের হারানোর সম্ভাবনা অবশ্যই আছে, তা না হলে আমরা খেলছি কেন?’
তবে আসিয়ান কাপে খেলার সুযোগ না মিললে বিকল্প পরিকল্পনাও ভাবছেন ডুলি। কিরগিজস্তান আমন্ত্রণ জানিয়েছে ত্রিদেশীয় সিরিজ খেলার। এছাড়া ঘরের মাঠেও ম্যাচ আয়াজন করার কথাও ভাবছে বাফুফে।

চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এ
২ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে