২০০ বা তার বেশি রান তাড়া করে জয় এবারের আইপিএলে বেশ পরিচিত। কদিন আগে রাজস্থান রয়্যালস ২২৪ রান তাড়া করে কলকাতাকে হারিয়ে দেয়। চিপকে গতকাল ২০০-এর বেশি রান তাড়া করে জেতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পরাজিত দলটি মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়দের চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্রথমে হোঁচট খায়। প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৪৫ রান। একটা প্রান্ত আগলে রেখে মার্কাস স্টয়নিস খেলতে থাকেন সাবলীলভাবে। তবু শেষ ৭ ওভারে দলটিকে করতে হতো ৯৬ রান, হাতে ছিল ৭ উইকেট। সতীর্থদের সঙ্গে জুটি বেঁধে চেন্নাইয়ের বোলারের ওপর চড়াও হয়েছেন স্টয়নিস। ৫৬ বলে তুলে নেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ ওভারে যখন ১৭ রান দরকার, মোস্তাফিজকে প্রথম বলে স্টয়নিস মারেন ছক্কা। ছক্কার পর টানা তিন বলে তিন চার মেরে লক্ষ্ণৌকে ৬ উইকেটের জয় এনে দেন স্টয়নিস। ২১০ রান করেও ম্যাচ না জিততে পারার আক্ষেপ ঝরেছে রুতুরাজের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেন্নাই অধিনায়ক বলেন, ‘মেনে নেওয়া কঠিন, তবে শেষ পর্যন্ত লক্ষ্ণৌ দারুণ খেলেছে। ১৩ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। তবে কৃতিত্ব দিতে হবে স্টয়নিসকে।’
টস হেরে প্রথমে ব্যাট পাওয়া চেন্নাই শেষের দিকে রীতিমতো তাণ্ডব চালায় লক্ষ্ণৌর বোলারদের ওপর। শেষ পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৫ রান। তাতেই মূলত চেন্নাই ২০০-এর বেশি রান করতে পারে। তবে রুতুরাজের মতে, এই স্কোর (২১০ রান) যথেষ্ট ছিল না লক্ষ্ণৌকে হারাতে। চেন্নাই অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, প্রথমে ব্যাটিং করে আমরা এর বেশি করতে পারিনি। কখনোই এই স্কোর যথেষ্ট মনে হয়নি। ম্যাচে যে মাত্রায় শিশির পড়েছে, সে কারণেই এমনটা হয়েছে। স্পিনারদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। তবে এটা খেলারই অংশ। আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
আরও পড়ুন:

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে