নায়ক হওয়ার সুযোগটা হারালেন মোস্তাফিজুর রহমান। চিপকে আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মোস্তাফিজের খরুচে বোলিংয়ে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌকে ২১১ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজের শেষ ওভারে এক ছক্কা ও তিন চার মেরে চেন্নাইয়ের হাসি কেড়ে নেন মার্কাস স্টয়নিস। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস। তাতে বৃথা গেল রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি। চেন্নাই অধিনায়ক করেন ১০৮ রান।
টানা তিন ম্যাচেই খরুচে বোলিং করলেন ফিজ। লক্ষ্ণৌর বিপক্ষে ২ ম্যাচে ৪৩ ও ৫১ রান। মুম্বাইয়ের বিপক্ষে খরচ করেন ৫৫ রান। প্রত্যেক ম্যাচেই পেয়েছেন ১টি করে উইকেট। এই মৌসুমে লক্ষ্ণৌর কাছে দুইবার হারল চেন্নাই। সব ম্যাচে ৪ ওভার বোলিং করলেও ফিজ আজ ৩.৩ ওভার বোলিং করেছেন।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১৮ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে