আইপিএলে সেঞ্চুরি আগেও করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে এবারের তিন অঙ্ক ছোয়ার উপলক্ষ্যটা আলাদা গায়কোয়াড়ের। এবার তিনি সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসেবে। চেন্নাই সুপার কিংসের অর্ধেকেরও বেশি রান করেছেন দলটির অধিনায়ক।
১৯ এপ্রিল অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছিল চেন্নাই। একই প্রতিপক্ষের বিপক্ষে আজ চেন্নাই খেলতে নেমেছে চিপকে। চেন্নাইয়ের ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চেন্নাই করেছে ৪ উইকেটে ২১০ রান। ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেছেন রুতুরাজ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং পাওয়া চেন্নাইয়ের উদ্বোধনী জুটি ভেঙেছে দলীয় ৪ রানে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আজিঙ্কা রাহানেকে ফিরিয়েছেন ম্যাট হেনরি। ৩ বলে করেন ১ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ড্যারিল মিচেল কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন। অন্যপ্রান্তে গায়কোয়াড় ছিলেন আক্রমণাত্মক। দ্বিতীয় উইকেটে মিচেলকে নিয়ে ২৬ বলে ৪৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গায়কোয়াড়। দলীয় ৪৯ রানে চেন্নাই হারায় দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিচেলকে ফেরান যশ ঠাকুর। ১০ বলে ১ চারে ১১ রান করেন মিচেল। ২ উইকেটে ৪৯ রানেই পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) শেষ করে চেন্নাই।
শুরুতেই আক্রমণাত্মকত্মক বনে যাওয়া রুতুরাজ ঝোড়ো ব্যাটিং করেছেন ম্যাচজুড়ে। আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে রুতুরাজের লেগেছে ৫৬ বল। ১৮ তম ওভারের চতুর্থ বলে যশ ঠাকুরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে তিন অঙ্ক ছুয়েছেন রুতুরাজ। সেঞ্চুরি করে হেলমেটটা খুললেন। এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট উচিয়ে সেঞ্চুরি উদযাপন করেছেন। রুতুরাজের ঝোড়ো সেঞ্চুরির রাতে লক্ষ্ণৌ বোলারদের ওপর চেন্নাই ঝড় তুলেছে শেষের দিকে। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান যোগ করেছে চেন্নাই। ১৬ থেকে ২০—এই পাচ ওভারে চেন্নাই মেরেছে ৮ ছক্কা ও ৪ চার। ৬০ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন শিবম দুবে। ২৭ বলের ইনিংসে মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। লক্ষ্ণৌর হেনরি, যশ ঠাকুর, মহসিন খান—লক্ষ্ণৌর তিন বোলার নেন ১টি করে উইকেট। চেন্নাইয়ের একমাত্র ব্যাটার হিসেবে রানআউট হয়েছেন দুবে।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১৭ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে