
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কেলির। এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ৮ ওয়ানডের পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে ৭টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরে টম লাথাম চোটে পড়লে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন কেলি।
বাংলাদেশের বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ব্যাট হাতে ভালো করেছেন কেলি। শেষ চার ওয়ানডেতে তিনটি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। এসব পারফরম্যান্সই কেলিকে কেন্দ্রীয় চুক্তিকে জায়গা করে দিয়েছে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার কেলির পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘নিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছে। এমন সময়েও সে পারফর্ম করেছে, যখন ব্যাটিংয়ের কন্ডিশন অনেক সময় কঠিন ছিল।’
ওয়াল্টার আরও বলেন, ‘তার ৩০০টিরও বেশি পেশাদার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সে দেশের অন্যতম সেরা ফিল্ডার। তাই আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দলে সে অনেক কিছু যোগ করবে।’
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর প্রথমবার জাতীয় কেন্দ্রীয় চুক্তি পেলেন কেলি। সম্প্রতি লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে সেখানে ৯৫০ রান করেছেন। মেট্রো ব্যাংক ওয়ানডে কাপের ফাইনালে মিডলসেক্সের বিপক্ষে সেঞ্চুরিটি ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর ষষ্ঠ শতক।
কেলির এই উত্থানে খুশি ওয়াল্টার। ওটাগোর হয়ে দুই মৌসুম তাঁকে কোচিং করানো নিউজিল্যান্ডের এই কোচ মনে করেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এই চুক্তি পেয়েছেন কেলি।
ওয়াল্টার বলেন, ‘নিক বেশ কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার প্রথম কেন্দ্রীয় চুক্তি পাওয়াটা তার কঠোর পরিশ্রমেরই প্রমাণ।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২৭ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে