Ajker Patrika

নতুন ঠিকানায় বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক    
নতুন ঠিকানায় বাংলাদেশের সাবেক কোচ
শন টেইট। ছবি: সংগৃহীত

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।

সবশেষ বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন টেইট। পরিবারকে আরও সময় দেওয়ার কারণ দেখিয়ে গত জুনে দায়িত্ব ছাড়েন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা। এবার পাকিস্তান দলের ডাগআউটে দেখা যাবে তাঁকে।

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, দায়িত্ব নিতে আগামী সপ্তাহের শুরুতেই পাকিস্তান পৌঁছাবেন টেইট। পাকিস্তানের ক্রিকেটে তাঁর কাজের অভিজ্ঞতা নতুন নয়। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের আগে স্বাগতিকদের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন টেইট।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডের পাশাপাশি ২১টি টি-টোয়েন্টি খেলেছেন টেইট। পাকিস্তানের পেস বোলিং কাঠামো সম্পর্কে তাঁর আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পিসিবি।

বাংলাদেশের দায়িত্বে থাকাকালে তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করার চাপ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন টেইট। দায়িত্ব ছাড়ার সময় তিনি বলেছিলেন, ‘সারা বছর লাল বল ও সাদা বলের ক্রিকেটে পূর্ণকালীন দায়িত্ব পালন করা, আমার জন্য ১২ মাসই যথেষ্ট ছিল। এখন সময় এসেছে একটু পিছিয়ে এসে পরিবারকে আরও কিছুটা সময় দেওয়ার।’

পাকিস্তানের সামনে এখন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। এরপর ইংল্যান্ডকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজও রয়েছে। এসব আন্তর্জাতিক ব্যস্ততার আগে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে টেইটের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত