Ajker Patrika

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে থুতু ছোড়ার অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে থুতু ছোড়ার অভিযোগ
১-১ ড্রয়ে ম্যাচটি শেষ হয়েছে। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।

আয়ারল্যান্ডের হেড অব অ্যাথলেটিক পারফরম্যান্স ড্যামিয়েন ডয়েল অভিযোগ করেছেন, প্রথমার্ধের খেলা শেষে দুই দল মাঠ ছাড়ার সময় ইসরায়েলের এক খেলোয়াড় তাঁকে থুতু ছুড়ে মারেন। এরপর দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসন বিস্তারিত মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আমি সেখানে ছিলাম। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিষয়টি শৃঙ্খলা কমিটি দেখবে।’

দুই দলের টানা দুই ম্যাচের উত্তেজনা শেষে স্বস্তি প্রকাশ করেছেন হলগ্রিমসন, ‘এই অধ্যায় শেষ হওয়ায় আমি একেবারেই আনন্দিত। গত দুই সপ্তাহের পুরো পরিস্থিতি আমাদের সবার ওপরই প্রভাব ফেলেছে। কঠিন সময়ে খেলোয়াড়দের যেভাবে পাশে পেয়েছি, তাদের আমি যতই প্রশংসা করি না কেন, কম হবে। গত দুই সপ্তাহে আমরা যা পার করেছি, কোনো জাতীয় দলকেই যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’

ইসরায়েলের কোচ রান বেন শিমনও ঘটনাটি দেখেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘বিরতির সময় আমি ড্রেসিংরুমে ছিলাম, আমার স্টাফদের সঙ্গে ছিলাম। আমি কিছুই দেখিনি। যখন বিষয়টি দেখব ও খোঁজ নেব, তখন আপনাদের জানাব।’

দুই দলের ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তপ্ত। আগের ম্যাচের মতো এবারও দুই দলের খেলোয়াড়রা করমর্দন হয়নি। পেন্যান্টও বিনিময় হয়নি। প্রতিপক্ষের জাতীয় সংগীত চলার সময় খেলোয়াড়েরা মাথা নত করে দাঁড়িয়ে ছিলেন।

গাজায় সংঘাতে নিহতদের স্মরণে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামে আয়ারল্যান্ড। ইসরায়েলও কালো বাহুবন্ধনী পরে খেলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহতদের স্মরণে। রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি দর্শকশূন্য মাঠে আয়োজন করা হয়।

ম্যাচে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন ট্রয় প্যারট। বিরতির পর মাত্র দুই মিনিটের মধ্যে ইসরায়েলকে সমতায় ফেরান ডর পেরেটজ। দ্বিতীয়ার্ধে ইসরায়েলের দুটি শট পোস্টে লাগলেও আর কোনো গোল হয়নি।

পাঁচ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে তিনে অবস্থান করছে আয়ারল্যান্ড। শীর্ষে থাকা অস্ট্রিয়ার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তারা। সমান পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কসোভো। দুই পয়েন্ট নিয়ে সবার নিচে ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত