
স্বাধীনতা দিবসের আগের দিন বাস দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ স্পর্শ করেছে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটারদেরও।
স্বাধীনতা দিবসের দিন হু হু করে কাঁদছে মুশফিকের হৃদয়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুক ভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন-এটাই প্রার্থনা।’ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানরাও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
বাসডুবিতে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিম ইকবাল, তাসকিন, লিটন দাসরাও। তামিম গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটির ডুবে যাওয়ার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। ফটোকার্ডটি শোকের কালো আবহে আচ্ছন্ন এবং লেখা, ‘আমরা শোকাহত ও ২০২৬ সালের ২৫ মার্চ তারিখকে স্মরণ করব।’ ক্যাপশনে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’
ফেসবুকে আজ সাকিব লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক। এই প্রার্থনা রইল।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’ তাসকিন লিখেছেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিল, কেউই ভাবেনি এটাই শেষ যাত্রা। পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। অনেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন বলে বেঁচে যান। কেউ কেউ সাঁতরে উঠলেও অনেকেই তাঁদের মা, বাবা, ভাইবোনকে হারিয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। দলগুলো এরই মধ্যে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে তারকা ফুটবলারদের চোট নিঃসন্দেহে সেই দলটির চিন্তার কারণ। কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও হয়েছে তেমন কিছু। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড বলছেন ভিন্ন কথা।
২০ মিনিট আগে
দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচটা ঠিক জমল না। একপেশে লড়াইয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে স্বাগতিকেরা হজম করেছে ৬ গোল।
১ ঘণ্টা আগে
একসঙ্গে ছয় বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে। ছয় ক্রিকেটারকে নিয়েছে তিন ভিন্ন দল। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর রিশাদ হোসেন খেলবেন নবাগত রাওয়ালপিন্ডিজের হয়ে। যাঁদের মধ্যে আজই বাংলাদেশি ক্রিকেটারদে
২ ঘণ্টা আগে
ফিফা প্রীতি ম্যাচে আজ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আজই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন।
৩ ঘণ্টা আগে