
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। দলগুলো এরই মধ্যে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে তারকা ফুটবলারদের চোট নিঃসন্দেহে সেই দলটির চিন্তার কারণ। কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও হয়েছে তেমন কিছু। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড বলছেন ভিন্ন কথা।
বোস্টনে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় শুরু হবে ফ্রান্স-ব্রাজিল প্রীতি ম্যাচ। এই ম্যাচের আগে এমবাপ্পের ভুল হাঁটুতে এমআরআইয়ের খবরে সয়লাব। তবে তিনি তা পুরোপুরি অস্বীকার করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা করার সময় তারা ভুল হাঁটুতে এমআরআই করেছে—এমন যে প্রতিবেদন এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা।হয়তো এই পরিস্থিতির জন্য আমি পরোক্ষভাবে দায়ী। কারণ, কখন কী ঘটেছে সে ব্যাপারে কিছু না বললে অন্যরা নানাভাবে সেটা ব্যাখ্যা করেন।’
গত ডিসেম্বরে এমবাপ্পে যে পায়ে চোট পেয়েছিলেন, ভুলবশত অন্য পায়ে এমআরআই করানো হয় বলে বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। ডান হাঁটুতে স্ক্যান করে রিয়ালের মেডিক্যাল টিম কোনো সমস্যা খুঁজে পায়নি। পরে বাঁ পায়ে ফের পরীক্ষা করে হাঁটুর পেছনে লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি জানতে পারে রিয়াল। এ অবস্থাতেও তিনি খেলা চালিয়ে গেছেন।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। পরের পাঁচ বিশ্বকাপে কোনোবারই ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পঞ্চম হয়ে উঠেছে তারা।
এবার কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে নামবে ফ্রান্সের বিপক্ষে। এই আনচেলত্তি এক সময় এমবাপ্পেরও কোচ ছিলেন। ব্রাজিল-ম্যাচ নিয়ে তাই একটু রোমাঞ্চ অনুভব করছেন এমবাপ্পে। গতকাল সংবাদ সম্মেলনে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘তাদের (ব্রাজিল) বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। নিজেদের যাচাই করার সুবর্ণ সুযোগ এই ম্যাচ।’
ব্রাজিল ম্যাচের এক সপ্তাহের মধ্যেই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। ২৯ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ফ্রান্স-কলম্বিয়া ম্যাচ। বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
১ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
১ ঘণ্টা আগে
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
৪ ঘণ্টা আগে