
একসঙ্গে ছয় বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে। ছয় ক্রিকেটারকে নিয়েছে তিন ভিন্ন দল। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর রিশাদ হোসেন খেলবেন নবাগত রাওয়ালপিন্ডিজের হয়ে। যাঁদের মধ্যে আজই বাংলাদেশি ক্রিকেটারদের মাঠে দেখা যেতে পারে।
১১তম পিএসএলের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। ছয় বাংলাদেশি তিন ভিন্ন দলে খেলায় তাঁদের মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের কার কবে ম্যাচ।
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৬ মার্চ | হায়দরাবাদ কিংসমেন | রাত ৮টা |
| ২৯ মার্চ | করাচি কিংস | রাত ৮টা |
| ৩ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৮টা |
| ৯ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | বেলা সাড়ে ৩টা |
| ১১ এপ্রিল | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
| ১৭ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ১৮ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | রাত ৮টা |
| ২১ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | বেলা সাড়ে ৩টা |
| ২৩ এপ্রিল | করাচি কিংস | রাত ৮টা |
| ২৫ এপ্রিল | হায়দরাবাদ কিংসমেন | রাত ৮টা |
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৮ মার্চ | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | বেলা সাড়ে তিনটা |
| ৩১ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ৮ এপ্রিল | হায়দরাবাদ কিংসমেন | রাত ৮টা |
| ৯ এপ্রিল | করাচি কিংস | রাত ৮টা |
| ১১ এপ্রিল | লাহোর কালান্দার্স | বেলা সাড়ে ৩টা |
| ১৩ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৮টা |
| ১৫ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ২২ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৮টা |
| ২৪ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ২৬ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | বেলা সাড়ে ৩টা |
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৮ মার্চ | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
| ২ এপ্রিল | করাচি কিংস | রাত ৮টা |
| ৪ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ৬ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৮টা |
| ১০ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ১৬ এপ্রিল | হায়দরাবাদ কিংসমেন | বেলা সাড়ে ৩টা |
| ১৮ এপ্রিল | লাহোর কালান্দার্স | রাত ৮টা |
| ২১ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৮টা |
| ২৩ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | বেলা সাড়ে ৩টা |
| ২৬ এপ্রিল | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস—এই আট দল খেলবে এবারের পিএসএল। দলও যেমন বেড়েছে, ভেন্যুর সংখ্যাও বাড়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে খেলা দুই ভেন্যুতে নামিয়ে আনা হয়েছে। লাহোর ও করাচিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ৩ মে লাহোরে হবে ফাইনাল।
ছয় ক্রিকেটারের মধ্যে শুধু রিশাদ ও মোস্তাফিজের আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। পিএসএল অভিষেকে গত বছর ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। তখন খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। আর মোস্তাফিজ এর আগে একবারই ২০১৮ পিএসএলে খেলেছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে নিয়েছিলেন ৫ উইকেট। এবারও তিনি লাহোরের হয়েই খেলবেন। তাঁকে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে দলটি। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮৩ লাখ টাকা। আর রিশাদকে নিলাম থেকে ৩ কোটি রুপিতে (১ কোটি ৩২ লাখ টাকা) নিয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচটা ঠিক জমল না। একপেশে লড়াইয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে স্বাগতিকেরা হজম করেছে ৬ গোল।
১৬ মিনিট আগে
স্বাধীনতা দিবসের আগের দিন বাস দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ স্পর্শ করেছে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটারদেরও।
১ ঘণ্টা আগে
ফিফা প্রীতি ম্যাচে আজ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আজই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন।
২ ঘণ্টা আগে
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় শোকাচ্ছন্ন পুরো দেশ। সামাজিক মাধ্যমে চোখ পরতেই দেখা যাচ্ছে স্বজনহারাদের আহাজারি ও মরদেহ উদ্ধারের করুণ দৃশ্য। স্বাধীনতা দিবসের আগের দিন এই দুর্ঘটনার ছবি এখন অনেকের টাইমলাইনে দেখা যাচ্ছে। শোকে আচ্ছন্ন ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে