
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের কাছে শুধু বাংলাদেশ হারেইনি, নেট রানরেটেও অনেকটা পিছিয়ে পড়েছিল। অবশেষে গতকাল টুর্নামেন্টে প্রথম জয় পেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। ৩ রানের রুদ্ধশ্বাস জয় এসেছে ভারতের বিপক্ষে।
শারজায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচ যতই শেষের দিকে এগিয়েছে, ততই রোমাঞ্চ ছড়িয়েছে। শেষ ওভারে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে ভারত। হাতে তখন ২ উইকেট। আবু জায়েদ রাহি ডেথ ওভারের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। একটা ওয়াইড দিলেও সব মিলিয়ে ৮ রান খরচ করেছেন। টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশ অবশেষে পায় জয়ের দেখা।
১৪২ রানের লক্ষ্যে নেমে ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৮৮ রানে পরিণত হয় ভারত। বাংলাদেশের জয় তখন কেবল সময়ের ব্যাপার। তবে হাল ছাড়েননি ভারতের দুই টেলএন্ডার ব্যাটার পবন নেগি ও পীযুশ চাওলা। শেষ দুই ওভারে ২৪ রানের সমীকরণ নিয়ে আসেন। ১৯তম ওভারে কামরুল ইসলাম রাব্বি ১২ রান দিলে ম্যাচ বাংলাদেশের হাত থেকে ফস্কে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কিন্তু রাব্বি না পারলেও রাহি মাথা ঠাণ্ডা রেখে বাংলাদেশকে জিতিয়েছেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নেগি। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তিন ব্যাটার। যাঁদের মধ্যে চাওলা ১৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর মতো ১৮ বলে ২৪ রান করেন ঋষি ধাওয়ান। তবে ইরফান পাঠান ওপেনিংয়ে নেমে ৫৭ বলে ২৪ রান করলে ভারত ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায়।
পুরো ২০ ওভার ব্যাটিং করে ভারত ৮ উইকেটে করে ১৩৮ রান। বাংলাদেশের এনামুল হক জুনিয়র ৩ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৬ ওভারে ৪ উইকেটে ৫৭ রান করে। তবে দারুণ এই শুরু ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ-নাসির হোসেনরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে আটকে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন।
৩ রানের জয়ে ৪ ম্যাচে এখন বাংলাদেশের ২ পয়েন্ট। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পয়েন্ট তালিকায় এখনো তলানিতে মাহমুদউল্লাহরা। ছয় দলের মধ্যে ছয় নম্বরে থাকা বাংলাদেশের নেট রানরেট -১.০৫১। পাঁচ নম্বরে থাকা ভারতেরও পয়েন্ট ২। তাদের নেট রানরেট +০.১২৪। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। পরশু শারজায় মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
২৭ মিনিট আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
১ ঘণ্টা আগে
কখনো দক্ষিণ আফ্রিকা, কখনো অস্ট্রেলিয়া—ডারবানে প্রথম টেস্টের গতিপথ পাল্টাচ্ছে এভাবেই। দ্বিতীয়ার্ধের একটা পর্যায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে অজিরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
১৩ ঘণ্টা আগে
ডারউইনের স্মৃতি এখনো সতেজ। গত আগস্টে যে ডারউইনে যাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জয় পেয়েছিল বাংলাদেশ; দ্যুতি ছড়ানো সেই হাসান মাহমুদকে দেখা গেল কাল মরুতেও। আবুধাবি টেস্টের তৃতীয় দিনের দুপুরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক স্পেলে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে শুধু টেস্টে হ্যাটট্রিকই কর
১৪ ঘণ্টা আগে