আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬তম আইপিএলের শুরুতে দেখা গেছে চমক।
সবচেয়ে বড় চমক ছিল ইমপ্যাক্ট প্লেয়ার। এবারের আইপিএলে চালু হওয়া নিয়মের মধ্যে অন্যতম ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়ম। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। চেন্নাই ও গুজরাট—দুটি দলই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগিয়েছে। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কেইন উইলিয়ামসন। উইলিয়ামসনের পরিবর্তে গুজরাটের ব্যাটিং ইনিংসে নেমেছেন সাই সুদর্শন। প্রথমে ব্যাটিং পাওয়া চেন্নাই ইনিংস শেষেই আমবাতি রাইদুর জায়গায় একাদশে নিয়েছে তুষার দেশপান্ডেকে।
দুই দলের ইমপ্যাক্ট প্লেয়ারের পারফরম্যান্স অবশ্য ছিল ভিন্ন। সুদর্শন ১৭ বলে করেন ২২ রান। আর দেশপান্ডে ৩.২ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে নেন ১ উইকেট।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১০ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে