লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সিরিজ জিতলেও লাহোরের আতিথেয়তায় তৃপ্তি পাননি মঈন আলীরা। লাহোরের খাবারের প্রশংসা শুনে এলেও সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ততটা ভালো লাগেনি বলেই জানালেন ইংলিশ অধিনায়ক।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজার ছলে তেমনটাই বললেন মঈন আলী। ‘দুর্দান্ত নিরাপত্তা ছিল। আমাদের প্রত্যাশার থেকেও বেশি। প্রত্যেকে আমাদের খেয়াল রেখেছে। তবে লাহোরের খাবার খেয়ে একটু হতাশ হয়েছি। করাচিতে অনেক ভাল খাবার পেয়েছিলাম।’
মঈনের পূর্বপুরুষেরা অবশ্য এখনো করাচিতেই থাকেন। তবে তাঁর জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচ অবশ্য করাচিতেই খেলে এসেছে ইংল্যান্ড দল। শেষ তিন ম্যাচ লাহোরে খেলতে এসে খাবার নিয়ে এই অভিজ্ঞতার কথা জানান ইংলিশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারালেও নিজেদের ফেভারিট মনে করছে না মঈন আলী। ভারত, অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি। তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে বলেও মনে করেন ইংলিশ অধিনায়ক। নিজেদের সক্ষমতা নিয়ে মঈন আলী বলেন, ‘বিপক্ষ হিসেবে আমরা বিপজ্জনক। অনেক দলই আমাদের খেলতে ভয় পাবে। শেষ দুটো ম্যাচের দিকে তাকান। দুটোই আমাদের জিততে হতো। সেটা পেরেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
মঈনের মতে, তাঁদের এই সিরিজ ৬-১-এ জেতা উচিত ছিল। সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারটা মানতে পারছেন না। বলেছেন, ‘কম রান তাড়া করেও হারতে হয়েছে। তাই ওই দুটো ম্যাচ নিয়ে হতাশ। না হলে ৬-১-এ জিততাম।’

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৪ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৬ ঘণ্টা আগে