
ক্যারিয়ারের লম্বা সময় টেস্ট সংস্করণেই খেলে গেছেন জিমি অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর মনোযোগী হয়েছেন সীমিত ওভারের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে। বিশেষ করে এক দশকের বেশি সময় পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে রীতিমতো আলো ছড়াচ্ছেন এই পেসার। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে গতকাল আবারও ৩টি উইকেট তুলে নিয়েছেন ৪৩ ছুঁই ছুঁই অ্যান্ডারসন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে শিকার করেছেন ১০ উইকেট।
৪২ বছর বয়সী অ্যান্ডারসন এই প্রতিযোগিতা দিয়েই টি-টোয়েন্টিতে ফিরেছেন ১১ বছর পর। লাল বলের ক্রিকেটের সফলতম এই বোলার চার ম্যাচে ওভারপ্রতি খরচ করেছেন স্রেফ ৬.৮৬ রান। এর মধ্যে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন ৩টি করে। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে তিনটি করে ওভার করেছেন এই ডানহাতি পেসার।
উস্টারশায়ারের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে চার ওভারে ৩২ রান দিয়ে অ্যান্ডারসন তুলে নেন ৩ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই প্রতিপক্ষ দলের অধিনায়ক ব্রেট ডি’অলভেইরাকে ফেরান। নিজের শেষ ওভার করতে ইনিংসের ষোড়শ ওভারে আসেন অ্যান্ডারসন। সেই ওভারে পাঁচ রান খরচ করে ড্রেসিংরুমে ফেরান গ্যারেথ রডারিক ও ফাতেহ সিংকে। ১৪৩ রানে উস্টারশায়ারকে গুটিয়ে দিয়ে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ল্যাঙ্কাশায়ার।
১ জুন চেস্টার-লি-স্ট্রিটে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩৯৩৫ দিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। সেই উপলক্ষটা তিনি রাঙিয়ে রাখেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে, চার ওভারে মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট। পরের ম্যাচে লেস্টারশায়ারের বিপক্ষে তিন ওভারে ২৩ রান দিয়ে উইকেট নেন ১ টি। নর্থাম্পটনশায়ারের বিপক্ষে পূর্ণ কোটার ওভারে ৩১ রানে তুলে নেন ৩ উইকেট। পরের ম্যাচেও অ্যান্ডারসন পেলেন সমানসংখ্যক উইকেট। ২০১৪ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যান্ডারসন।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে