
বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হলো না। ৫০ রানের আগেই ৩ ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকেরা। অজিদের শুরুতেই অস্বস্তিতে ফেলেছেন চোট কাটিয়ে দলে ফেরা শরীফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার পেস তাণ্ডবে প্রথম ইনিংসে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সাত স্বীকৃত ব্যাটারের চারজনই ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ব্যর্থতাভরা ইনিংসে সর্বোচ্চ ১৪ রান এনে দেন ১১ নম্বরে নামা শরীফুল। এবার তাঁর বোলিংয়েও স্বস্তি পাচ্ছে বাংলাদেশ।
ডারউইন টেস্ট বল হাতে দারুণ সফল হাসান মাহমুদ আজ ঠিক তাল খুঁজে পাচ্ছিলেন না। এই পেসারের হয়ে কাজটা করে দিচ্ছেন শরীফুল। ইনিংসের অষ্টম ওভারে তাঁকে বোলিংয়ে আনেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি শরীফুল।
নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে ফেরান শরীফুল। ২২ রান করা অস্ট্রেলিয়ান ওপেনারকে বোল্ড করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে শরীফুলের শিকার হয়ে ফেরেন মারনাস লাবুশেন। এই পেসারের করা ডেলিভারি অজি ব্যাটারের প্যাডে লেগে স্টাম্পে আঘাত হানে। সাজঘরে যাওয়ার আগে মাত্র ৪ রান করেন লাবুশেন। দলীয় ৪১ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনের বাকি সময়ে আর কোনো বিপদ হয়নি অস্ট্রেলিয়ার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে তারা। স্টিভ স্মিথ ৬ ও ক্যামেরুন গ্রিন ১ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন।
এর আগে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ড বাদ পড়ায় ৩ বছর পর টেস্ট একাদশে জায়গা পেয়েছিলেন ম্যাথু রেনশ। সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। ব্যক্তিগত ৮ রানে তাসকিনের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন তিনি। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৩ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে