Ajker Patrika

‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’

ক্রীড়া ডেস্ক    
‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’
২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন। বাংলাদেশও ২-১ ব্যবধানে জিতেছিল সিরিজ। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই তো হয়েছেই। এমনকি হারের ধরনও দৃষ্টিকটু। তবে তাসকিন আহমেদের আশা, টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটপ্রেমীদের একের পর এক হতাশা উপহার দিচ্ছে বাংলাদেশ। টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই। যার মধ্যে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টই ড্র করেছে বাংলাদেশ। এমনকি এশিয়ান গেমস ক্রিকেটে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের বিপক্ষেও জিততে পারেননি লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা। দুটি টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এই দুই ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনেই।

পরশু ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে আজ যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তখন তাসকিন অনুপ্রেরণা খুঁজছেন ২০২২ সালের সফর থেকে। টেস্ট সিরিজে খারাপ হলেও প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার প্রত্যাশা বাংলাদেশের অভিজ্ঞ এই পেসারের। তিনি বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়। যদিও সবশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে। আশা করি সিরিজ জিতব। তার চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কীভাবে ভালো শুরু করা যায়।’

২০২২ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। সেই সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। কালের পরিক্রমায় তিনি এখন বিসিবি সভাপতি। সাকিব আল হাসান সেই সিরিজে দুর্দান্ত খেলেছিলেন। যদিও তিনি ২০২৪ সালের অক্টোবরের পর নেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। সেই সিরিজে তাসকিন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও দুর্দান্ত খেলেছিলেন। যেখানে তাসকিন সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন। এবারও তাঁরা আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে।

তাসকিনের আশা, চাপের মুখে থাকা বাংলাদেশ এবার দারুণভাবে ঘুরে দাঁড়াবে। আজ তিনি সাংবাদিকদের বলেন, ‘ইনশা আল্লাহ আশাবাদী। অবশ্যই ভালো হবে ইনশা আল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, অতীতেও ভালো করেছে। আশা করছি, ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ। যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ভেঙে পড়ে। তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত