
কলকাতায় ১৬ নভেম্বর ভারতকে লজ্জাজনক এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাঁজরের চোটে পড়ায় প্রোটিয়াদের এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি কাগিসো রাবাদা। এবার জানা গেল, ভারত সিরিজে আর একটা ম্যাচও তিনি খেলতে পারবেন না।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা আগামীকাল খেলতে নামবে ভারতের বিপক্ষে। কিন্তু গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আজ এক বিবৃতিতে বলেছে, ‘‘প্রোটিয়াদের মেডিকেল টিম তাঁর চোট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আক্রান্ত স্থানে অস্বস্তি অনুভব করায় ভারত সফরের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। চার সপ্তাহের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রথম ধাপের কার্যক্রম তিনি প্রোটিয়া মেডিকেল টিমের সঙ্গে চালিয়ে যাবেন। সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরতে পারবেন তিনি।’
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ জয়ের পর টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এখন অবস্থান করছে গুয়াহাটিতে। ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, চোটে আক্রান্ত হওয়ার পর গত মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি বোলিং করেননি। পরশু গুয়াহাটিতে অনুশীলনও করেননি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ ম্যাচ রাবাদা খেলেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি। গত মাসে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। সেই সিরিজে প্রোটিয়া পেসার নিয়েছিলেন ৪ উইকেট।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট দিয়ে ৬ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরেছিল টেস্ট। কিন্তু সেই টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাত্র তিন দিনে। ১২৪ রানের মামুলি লক্ষ্য পেয়েও ৯৩ রানে গুটিয়ে গেল ভারত। তাতে ইডেনে সবচেয়ে কম রান ডিফেন্ডের রেকর্ডটা নিজেদের করে নিল প্রোটিয়ারা। এর আগে ইডেনে এই রেকর্ডটা ছিল ভারতেরই।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে সীমিত ওভারের ক্রিকেটে। ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ ও ৬ ডিসেম্বর রায়পুর ও বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হবে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন:

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
২ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৪ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৫ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৫ ঘণ্টা আগে