ঢাকা: খেলা না থাকলেও নিজেকে ব্যাট হাতে ব্যস্ত রাখতে পছন্দ করেন স্টিভেন স্মিথ। যেখানেই যান ব্যাটটা তাঁর সঙ্গেই থাকে। স্মিথের জীবনে তাই অবসর বলে কোনো শব্দ নেই। তাঁর সতীর্থরাও এ বিষয়গুলো জানেন। এবার ডেভিড ওয়ার্নার জানালেন, হোটেলে স্মিথের পাশের রুমে থাকার অভিজ্ঞতা। স্মিথের ব্যাটের ঠুক ঠুক শব্দে ঘুমানোই রীতিমতো কঠিন হয়ে পড়েছিল এই ওপেনারের।
মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় বিপাকে পড়েছিলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। ভারত থেকে মালদ্বীপ হয়ে দেশে ফিরেও থাকতে হয়েছে কোয়ারেন্টিনে। সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে সোমবার। সব মিলিয়ে এক মাস পর মুক্ত বাতাসের খোঁজ পেয়েছেন ওয়ার্নাররা। সুযোগ পেয়ে কেউ কেউ পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু এখানেও ব্যতিক্রম স্মিথ। সতীর্থরা যখন ঘুরে বেড়াচ্ছেন, স্মিথের সময় কাটছে বাসায় শ্যাডো ব্যাটিং করে।
দেশে ফিরে অস্ট্রেলিয়ার এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘স্মিথের চিন্তা জুড়ে শুধুই ব্যাটিং। হোটেলে স্মিথের পাশের রুমে থাকলে রাতটা আপনাকে নির্ঘুমও কাটাতে হতে পারে। সব সময় আপনার কানে বাজবে তার ব্যাটের ঠুক ঠুক শব্দ। আপনার মনে হতে পারে মধ্যরাতে কোনো পরিচ্ছন্নতা কর্মী বুঝি ঝাড়ু দিচ্ছে। আসলে তা না, স্মিথ ব্যাট নিয়ে ট্যাপ করছে।’
ওয়ার্নার আরও যোগ করে বলেন, ‘ব্যাটটা সব সময় হাতের মধ্যেই রাখতে চায় সে। ব্যাট দূরে থাকলে রেখে তার ঘুম আসে না, খেলাটার প্রতি তার অন্যরকম আবেগ কাজ করে।’ কদিন আগে স্মিথের স্ত্রী ডেনি উইলিস ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। সেখানেও চোখ বন্ধ করে ব্যাট খুঁজছিলেন স্মিথ। পোস্টের নিচে ডেনি লিখেছেন, ‘স্মিথ সেটাই করছে, যেটা সে প্রতি মুহূর্তে করে। আমার মনে হয় সে দেখছে কোন ব্যাটটা তার জন্য উপযোগী।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে