অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা অন্যরকম হতে পারত ভারতের। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারায় পুরো ভারত এখন বিমর্ষ। বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা ভারতকে ফাইনালে মাটিতে নামিয়ে দেয় অস্ট্রেলিয়া।
অজিদের কাছে বিশ্বকাপ হারানোর ক্ষত নিশ্চিতভাবেই অনেক দিন পোড়াবে ভারতকে। সেটা স্বীকারও করেছেন আজ থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্বে থাকা সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটারের মতে, এই ক্ষত শুকাতে বেশ সময় লাগবে।
আজ বিশাখাপট্টমে প্রথম টি-টোয়েন্টি শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন সূর্য। ভারতীয় ব্যাটার বলেছেন, ‘এটি বর্ণনা করা কঠিন। ক্ষত শুকাতে সময় লাগবে। এটি এমন না, সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং যা হয়েছে সবকিছু ভুলে গেছেন। এটি দীর্ঘ এক টুর্নামেন্ট ছিল। জিততে (বিশ্বকাপ) পারলে দারুণ হতো।’
সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে এমন দৃঢ়প্রত্যয়ী সূর্য বলেছেন, ‘সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে। এটি নতুন এক দল, ছেলেরা নতুন এবং ভালো শক্তি আছে দলে। আমরা টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করতে উন্মুখ আছি।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৮ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১০ ঘণ্টা আগে