কপাল ছুঁয়ে মুখে ঘাম ঝরার অস্বস্তি থেকে মাথায় হেডব্যান্ড বা ফিতে পরে মাঠে নামতেন স্টুয়ার্ট ব্রড। টেস্টে সেটিই পরবর্তীকালে হয়ে ওঠে ইংলিশ পেসারের ‘ট্রেডমার্ক’। তবে এমন পরিচিত দৃশ্য দেখা যাবে না আর। অ্যাশেজে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ৩৭ বছরের তারকা।
গতকাল ছিল ক্রিকেটে ব্রডের শেষ দিন। দীর্ঘদিনের পরীক্ষিত সেনাকে বিদায় দিতে ওভালে গানে মেতে ওঠেন ‘বার্মি-আর্মি’ নামে পরিচিত ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকেরা। ব্রডকে সমর্থন জানাতে তাঁরাও মাথায় বাঁধেন সাদা ফিতে।
তবে শেষটা রাঙানো হলো না ব্রডের। টানা দুই দিনের বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টে জয় হাতছাড়া হয় ইংলিশদের। তাতেই বিসর্জন দিতে হয় অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন। সমতায় ফিরে সিরিজ বাঁচাতে বেন স্টোকসদের দরকার ছিল ওভালে পঞ্চম টেস্ট জয়। এই টেস্টে হারলেই যে ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতবে অস্ট্রেলিয়া।
সেই লক্ষ্যে চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে ওপেনিংয়ে দারুণ জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ১৪০ রানের সেই জুটি ভাঙল পঞ্চম ও শেষ দিনে। দিনের শুরুতেই ওয়ার্নারকে (৬০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে স্বাগতিকদের মনে স্বস্তি ফেরান ক্রিস ওকস। ১৩৫ রানে দিন করেছিল অজিরা। তার সঙ্গে ৬ রান যোগ করতই নিজের দ্বিতীয় উইকেট খাজাকে (৭২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইংলিশ পেসার।
শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলার চাপ না কাটতেই মার্ক উডের তোপ। মানাস লাবুশেনেকে (১৩) থিতু হতে দেননি তিনি। এরপর ট্রাভিস হেডকে নিয়ে চতুর্থ উইকেটে জুটি গড়ে মধ্যাহ্নভোজে যান স্টিভেন স্মিথ। তবে এরপর মাঠে ফিরতে অপেক্ষা করতে হলে ঘণ্টা তিনেকের কাছাকাছি। বৃষ্টির কারণে ওভাল টেস্টের চতুর্থ দিন শেষ করতে হয়েছে আগেভাগে। গতকাল শেষ দিনের এক সেশনও চলে গেছে বৃষ্টির পেটে।
দীর্ঘ অপেক্ষা শেষে মাঠ পর্যবেক্ষণের পর ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে অজিরা। তাঁদের সামনে সমীকরণটা দাঁড়ায় এমন, জয়ের জন্য ৫২ ওভারে ৭ উইকেটে করতে হবে ১৪৬ রান। কিন্তু তৃতীয় সেশনের শুরুতে হেডকে (৪৩) ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন মঈন আলী। জুটি ভাঙার পর স্মিথও টেকেননি বেশিক্ষণ। ওকসের তৃতীয় শিকার হিসেবে ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন তিনি। এরপর মঈন ও ওকসে চোখের পলকে বিদায় মিচেল মার্শ (১) ও মিচেল স্টার্কের।
৩৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৭৭ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের দরকার আরও ১০৭ রান।

আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই তোপের মুখে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
৬ মিনিট আগে
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
১ ঘণ্টা আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
৩ ঘণ্টা আগে