ফরচুন বরিশালকে দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের নায়ক মুশফিকুর রহিম হলেও শেষ দিকে ডেভিড মিলারের অবদানও কম ছিল না। ১৮ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবেই পরিচিত মিলার। অনেকবারই তার প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। তবে বিপিএলে সেই ঝলক দেখানোর সুযোগ সেভাবে পাননি। গতকালের আগে এলিমিনেটর ম্যাচে করেছিলেন ১৭ রান। প্লে অফের দুই ম্যাচ খেলার চুক্তিতে আসায় আর দেখানোর সুযোগও নেই তাঁর।
নিজে চাইলে অবশ্য ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন মিলার। তাঁর মতো বড় তারকাকে শ্রেষ্ঠত্বের মঞ্চে পেতে উন্মুখ আছে বরিশাল। কিন্তু দুই পক্ষের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের বিয়ে। বাংলাদেশে এসেই বিয়ে করার সুখবর দিয়েছেন তিনি। দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে জুটি বাঁধবেন ৩ মার্চ।
বিয়ের সময় ঘনিয়ে আসায় তাই দেশে ফেরার তাগাদা পড়েছে মিলারের। কিন্তু ফাইনালে ওঠায় তাঁকে ছাড়তে চাইছে না বরিশাল। তাঁর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘মিলারের বিয়ে ৩ মার্চ। আমরা চেষ্টা করছি ফাইনাল পর্যন্ত খেলে যাওয়ার জন্য।’
ফাইনাল পর্যন্ত মিলারকে ধরে রাখা অসম্ভব কি না—এমন প্রশ্নের উত্তরে মিজানুর বলেছেন, ‘অনিশ্চিত বলা যাবে না। নিশ্চিতও হতে পারে। অপেক্ষা করেন, সবাইকে তথ্য জানিয়ে দেওয়া হবে।’ আগামীকাল ফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটি বিপিএলের ফাইনালে কখনো হারেনি। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা প্রতিটিই জিতেছে। এবার তাদের হারের তিক্ত স্বাদ দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চায় বরিশাল। হারাতে পারলে ‘প্রতিশোধও’ নেওয়া হবে। ২০২২ বিপিএলে কুমিল্লার কাছেই ১ রানে হেরেছিল তারা।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৮ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১১ ঘণ্টা আগে