২০২৪ বিপিএল খেলতে ডেভিড মিলার বাংলাদেশে এসেছেন গত ২৫ ফেব্রুয়ারি। তত দিনে বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। শেষ ভাগের প্লে-অফের ম্যাচ শুরুর অপেক্ষা ছিল। শুরুতে জানা গিয়েছিল, বিয়ে করবেন বলে প্লে-অফের বেশি খেলতে পারবেন না মিলার। তবে বরিশাল-সমর্থকদের স্বস্তি, প্রোটিয়া তারকাকে দল পাচ্ছে ফাইনালে।
২৬ ফেব্রুয়ারি মিলার খেলেন ফরচুন বরিশালের হয়ে এলিমিনেটর পর্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সেই এলিমিনেটর বাধা টপকে যায় বরিশাল। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবে বরিশাল। ফাইনালে মিলার খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সেই সংশয়ের মেঘ কেটে গেছে বরিশালের, আজ মিলার থাকছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান।
মিলারের বিয়ের তারিখ ৯ মার্চ। ৩ মার্চ তাঁর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা ছিল কোনো এক আনুষ্ঠানিকতার কারণে। মিলারকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি বুঝিয়ে রাজি করিয়েছে এবং ফাইনাল খেলেই তিনি যাচ্ছেন।
এবার বিপিএলে মিলার খেলেছেন ২ ম্যাচ। এলিমিনেটরে করেন ১৩ বলে ১৭ রান। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসানকে ছক্কা মেরে বরিশালকে ফাইনালে তোলার আনুষ্ঠানিকতা সারেন মিলার। মিলারের বরিশালে বাংলাদেশি তারকায় ভরপুর। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—তিন অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটার আছেন। যেখানে তামিম অধিনায়ক বরিশালের। আছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকারা।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১২ ঘণ্টা আগে