প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বলেছিলেন, ১০ রানে শেষ ৫ উইকেট নিতে পারলে আর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫০০ রান করতে পারলে সবচেয়ে ভালো হয়।
মজা করে বললেও আফগানিস্তানের বোলাররা ব্যাপারটাকে দ্বিতীয় দিন সত্যিতেই রূপ দিলেন। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নেন নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা স্বাগতিকেরা অলআউট হয় ৩৮২ রানে।
ট্রটের মজাচ্ছলে বলা প্রথম কাজটি বোলাররা করে দেখালেও পরের কাজটি করে দেখাতে পারেননি ব্যাটাররা। ১৪৬ রানেই থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা। তাই ম্যাচে ফেরাটা এখন কঠিন আফগানদের জন্য। তবে আজকেও খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘মজার’ কিছু ঘটে যাওয়ার কথা জানিয়ে গেলেন ট্রট, ‘ (ম্যাচে ফেরা) এটা কঠিন হতে যাচ্ছে। কাল সকালে আমাদের খুব ভালো বল করতে হবে, তারপর ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। যেকোনো কিছুই সম্ভব (ঘটতে পারে)। আমরা অতীতে ক্রিকেটে কিছু মজার ঘটনা দেখেছি। কিন্তু আমাদের সব ঝেড়েই খেলতে হবে।’
হতাশার ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ শুরু পায়। তবে ছুটে যাওয়া ম্যাচের লাগাম ধরা কঠিন হবে তা অস্বীকার করলেন না ট্রটও, ‘পরিস্করভাবেই এটা কঠিন হবে।’

অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
৩ ঘণ্টা আগে