
আলোচনাটা অনেক দিন ধরেই ছিল। শেষ পর্যন্ত হলোও তা-ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার সুমন। কমিটিতে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরীর মতো ঘরোয়া ক্রিকেটাররা।
বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নির্বাচক কমিটির সদস্যদের নাম জানিয়েছে। চার সদস্যের নির্বাচক কমিটির প্রধান সুমন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ও নাদিফ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকছে এই নির্বাচক কমিটির মেয়াদ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে আইসিসির এই ওয়ানডে ইভেন্ট।
সুমন এর আগে ছেলেদের ও মেয়েদের ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০০ রান করেছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ৫০ টেস্ট। তাঁর নেতৃত্বে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে সুপার এইট। ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। তাঁর প্রধান নির্বাচক হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ।
চার সদস্যের নির্বাচক কমিটিতে নাদিফ ও নাঈমও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। ছক্কা নাঈম হিসেবে খ্যাতি ছিল তাঁর। পাশাপাশি ঘূর্ণি জাদুতে ব্যাটারদের কাবু করতেন। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ২০,০০০-এর বেশি রান করেছেন নাঈম। বাংলাদেশের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪ সেঞ্চুরির রেকর্ডও তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে একমাত্র সেঞ্চুরি মিরপুরে করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
নাদিফ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলেছেন। তবে তাঁর ২০ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২ ম্যাচ, লিস্ট ‘এ’ তে ১৫০ ও টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচ খেলেছেন। আর শান্ত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন। তখন প্রধান নির্বাচক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। ঈদের আগে শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে লিপুর মেয়াদ শেষ হয়েছে। তাঁর বিদায়ের দিনে (১৬ মার্চ) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা বিশেষ উপহার দিয়েছেন। ২০২৪ সালে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন লিপু।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৪ ঘণ্টা আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৪ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে