যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। পাল্লা দিয়ে রান করা জয়সওয়াল গতকাল করেছেন আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। রেকর্ড গড়া এই জয়সওয়ালকে সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটার মনে করেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। কলকাতার দেওয়া ১৫০-এর লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন জয়সওয়াল। প্রথম ওভারে একাই নিয়েছেন ২৬ রান। নীতিশ রানার করা ওভারে দুই ছক্কা ও তিন চার মারেন এই বাঁহাতি ব্যাটার। এরপর তৃতীয় ওভার করতে আসা শার্দুল ঠাকুরকে হ্যাটট্রিক চার মারেন জয়সওয়াল। আর এই ওভারের পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে নেন ১ রান। ১৩ বলে ৫০ করে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন জয়সওয়াল। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
রেকর্ড গড়ার পর বেশ প্রশংসিত হচ্ছেন জয়সওয়াল। এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে কোহলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘ওয়াও। অন্যতম সেরা ব্যাটিং আমি দেখেছি। সে (জয়সওয়াল) দারুণ প্রতিভাবান।’ জয়সওয়ালের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘তার আসলেই প্রতিভা আছে। ঘরোয়া ক্রিকেটে সে দারুণ খেলেছে, সেই ফর্মটাই সে টেনে নিয়ে গেছেন। সে, ভারতীয় দল ও রাজস্থান রয়্যালসের জন্য তা ভালো।’
এর আগে গত ৩০ এপ্রিল আইপিএলের ১০০০তম ম্যাচে সেঞ্চুরি করেন জয়সওয়াল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। সেবার অবশ্য রাজস্থানের এই ওপেনার ছিলেন পরাজিত দলে। সেই ম্যাচেও হয়েছিলেন ম্যাচসেরা।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে