‘আর্লি ডেজ’ থেকে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই এবার খুব একটা সুবিধা করতে পারেনি। আর দুই ম্যাচ বাকি থাকলেও কোয়ালিফাই করার সম্ভাবনা আগেই শেষ। এর মধ্যে দলের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। চেন্নাইয়ের ব্যাটার আম্বাতি রাইডু অবসরের ঘোষণা দিয়ে ১৫ মিনিটের মধ্যে সেই টুইট ডিলিট করে দিয়েছেন।
৩৬ বছর বয়সী রাইডু নিজেই আজ সকালে আইপিএল থেকে নিজের অবসরের কথা জানিয়ে টুইট করেন। যেখানে তিনি জানান, ‘সবাইকে খুশিমনে জানাতে চাই, এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। ১৩ বছর ধরে দুটি দারুণ দলের হয়ে এই টুর্নামেন্টে খেলা অনেক উপভোগ করেছি। হৃদয় থেকে মুম্বাই ইন্ডিয়ানস এবং সিএসকে এই দারুণ সফরের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট দেওয়ার ঠিক ১৫ মিনিটের মধ্যে সেটি ডিলিট করে দেন রাইডু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাইডু যে এভাবে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানত না চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যায় তারা। এখনো চেন্নাইয়ের দুটি ম্যাচ বাকি। এই টুইটের প্রভাব খেলায় পড়তে পারে বলে মনে করে তারা। এ জন্যই নাকি টুইট ডিলিট করে দেন রাইডু।
এদিকে সিএসকের সিইও কাশী বিশ্বনাথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাইডু অবসর নিচ্ছেন না। বিতর্ক যেন চেন্নাইয়ের পিছু ছাড়ছে না। কদিন আগেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্কে চিড় ধরা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার রাইডুর টুইট বিতর্ক।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ১৬ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার প্রাইজমানি ১০ শতাংশ বাড়িয়ে ৮৭ লক্ষ্য ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার করা হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ১০৭ কোটি ৮০ লক্ষ।
৬ ঘণ্টা আগে
কী এমন বয়স হয়েছিল ডমিনিক ফ্রিম্পংয়ের—২০ বছর! এই বয়সেই তাঁকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। টিম বাসে ফেরার সময় সশস্ত্র ডাকাতদের হামলায় খুন হয়েছেন ঘানাইয়ান এই ফুটবলার।
৮ ঘণ্টা আগে
দুশ্চিন্তার তালিকা এখানেই শেষ নয়। ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেসও নতুন করে পেশির চোটে পড়েছেন। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, লাউতারোর বাঁ পায়ের পেশিতে সামান্য টান লেগেছে। বারবার একই চোটে পড়ায় হতাশ লাউতারো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আবারও... এখন সবটুকু দিয়ে ফেরার সময়।’
১২ ঘণ্টা আগে
১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই প্রথম খেলছে ৪৮ দল । ‘বিশ্বকাপের দল’ শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস । আজকের পর্বে থাকছে প্রথমবার খেলতে আসা জর্ডান—
১৩ ঘণ্টা আগে