২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের শিরোপাই এখন পর্যন্ত একমাত্র ভারতের। পরের পাঁচ আসরে আর এই সংস্করণের শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তাদের। তবে এবার ভারতকে ফেবারিট বলছেন অনেক ক্রিকেটবোদ্ধাই। এবার সেই দলে যোগ দিলেন স্টিভ স্মিথ।
গতকাল মূল লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন স্মিথ। সেটা যে কোনো কাজে আসেনি, ৯ উইকেটের হারেই প্রমাণিত। ম্যাচ শেষে স্মিথ অবশ্য স্বীকার করেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার ভারত।
প্রতিপক্ষ ভারতকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন স্মিথ। বলেছেন, ‘তারা দুর্দান্ত একটি দল। প্রতিটি জায়গায় তারা আটঘাট বেঁধেই এসেছে। প্রতিটি পজিশনে ম্যাচ বের করে আনার মতো সেরা খেলোয়াড় আছে।’
আইপিএল খেলেই ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি সংস্করণ বেশ ভালো রপ্ত করেছেন। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটির দ্বিতীয় পর্ব আরব আমিরাতে হওয়ায় কন্ডিশনের সঙ্গেও দারুণ মানিয়ে নিয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। সেটা উল্লেখ করে স্মিথ বলেছেন, ‘শেষ কয়েক মাস ধরে তারা সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই বিশ্বকাপে কাজে লাগাবে তারা।’
আইপিএলে খেলেছেন স্মিথ নিজেও। তবে রান পাননি ব্যাটে। অনেক দিন পর ব্যাটে রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বলে মনে করেন স্মিথ, ‘আমার মনে হচ্ছে, বলকে খুব ভালো মারতে পারছি। আইপিএলে এবার খুব বেশি ম্যাচ খেলা না হলেও নেটে অনেক সময় কাটিয়েছি। ব্যাটিং নিয়ে কাজ করেছি। একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল।’
সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ২৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন স্মিথরা।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে