
২৯৭ থেকে ৩০৬—দ্বিতীয় দিনের শেষ সেশনে এই ১১ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে অজিদের সুখস্মৃতি বলতে এতটুকুই। বাকিটা সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্যাট কামিন্সের দলের বিপক্ষে সফরকারীরা এমন দাপট দেখাবে, সেটা ভাবতেই অবাক হচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের অল্পতেই থামাতে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেট ৩৫১ রান। ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রানের লিড নিয়েছে শান্তরা।
অথচ সিরিজ শুরুর আগে ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় ছিল বাংলাদেশ। সে চিন্তা বেড়ে যায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস এবং ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে মূল সিরিজ হতেই ব্যাটিং নিয়ে চিন্তা দূর হয়েছে। তানজিদ হাসান তামিম (১০১), শান্ত (৮৪), মুমিনুলরা (৪৯) দেখালেন, তাঁরাও অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের জবাব দিতে পারেন।
১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও হাসানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রান করে দিনের খেলা শেষ করেছেন এই দুজন। মিরাজ ৩২ ও হাসান ১৩ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।
বাংলাদেশের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন অশ্বিন। দ্বিতীয় দিনের খেলা চলার সময় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ—এটা যে কারও ভাবনার বাইরে ছিল। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর প্রথম টেস্টের প্রথম দুই দিনেই দাপট দেখানো—কী দারুণ এক ঘুরে দাঁড়ানো।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
১৭ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে