
ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে গত এশিয়া কাপে কম সমালোচনা হয়নি। মাঠের খেলা ছাপিয়ে বিষয়টি হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এশিয়া কাপ শেষ হয়েছে সাত মাস আগে। লম্বা সময় পর আলোচিত হ্যান্ডশেক ইস্যুতে নতুন তথ্য দিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে সেবার তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়িয়েছে। একবারও প্রতিবেশী দেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল। এমনকি প্রথম ম্যাচের পর সতীর্থদের নিয়ে সালমান ভারতীয় দলের ড্রেসিংরুমে গেলেও ফিরিয়ে দেওয়া হয়। এক ভিডিওতে এমন অভিযোগ করেছেন সালমান।
হ্যান্ডশেক না করার ব্যাখ্যায় সূর্য জানিয়েছিলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিল তাঁর দল। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশেই স্বাভাবিক সৌজন্য বিনিময় থেকে বিরত ছিল সূর্যরা। ভারতীয় ক্রিকেটারদের এই অবস্থানের কথা আগে থেকে জানতেন না সালমান; জেনেছেন টসের ঠিক আগে। সালমান বলেন, ‘টসের আগে প্রেস কনফারেন্স ও ট্রফি ফটোশুটে হ্যান্ডশেক হয়েছিল। কিন্তু টসের সময় ম্যাচ রেফারি আমাকে জানালেন, আজ হ্যান্ডশেক হবে না। আমি বলেছিলাম, সমস্যা নেই। আমরা ম্যাচ শেষে তাদের ড্রেসিংরুমে গিয়েছিলাম হ্যান্ডশেকের জন্য। কিন্তু তখনো তারা তা করেনি।’
ভারতীয় দলের হ্যান্ডশেক না করার বিষয়টি ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করেন সালমান, ‘বিষয়টি তরুণদের কাছে ভুল বার্তা দিতে পারে, ‘আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি, তখন আমাদের দেখে ছোটরা শেখে। যদি আমরা এটা না করি, তাহলে পরদিন ক্লাব ক্রিকেটেও সেটার প্রভাব পড়বে। রোল মডেল হিসেবে এটা ঠিক বার্তা নয়।’

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিসিএল) পেশোয়ার জালমির হয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। তাঁর গতির সামনে অসহায় ছিল প্রতিপক্ষের ব্যাটাররা। জালমির অধিনায়ক হিসেবে বাংলাদেশি পেসারের এমন দুর্দান্ত বোলিংয়ে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা বাবর আজমের। কিন্তু সেই রানাই এবার তাঁর প্রতিপক্ষ।
৭ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে আজ জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম।
৩৪ মিনিট আগে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যতিক্রম আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিএর তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ম
২ ঘণ্টা আগে