
ক্যামেরুন গ্রিনকে নিয়ে করা আজিঙ্কা রাহানের মন্তব্য ঘিরে বিতর্ক চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তারকা অলরাউন্ডারকে বোলিং করাতে না পারায় ক্রিকেট অস্ট্রেলিয়ার এপর দায় চাপিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তাঁর অভিযোগের জবাব দিতেও বেশি সময় নিল না সিএ।
মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে আইপিএল শুরু করেছে কলকাতা। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রান করেও শেষ রক্ষা হয়নি সফরকারীদের; ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচ শেষে হতাশ রাহানে জানান—গ্রিনকে বোলার হিসেবে ব্যবহার করতে না পারা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।
ম্যাচ শেষে রাহানে বলেন, ‘আশা করি সে (গ্রিন) দ্রুত বোলিং শুরু করবে। তখন দলের সমন্বয় বদলাবে। আমরা ব্যাটিংয়ে ভালো করেছি, তবে বোলিংয়ে ভারসাম্য গুরুত্বপূর্ণ। গ্রিন কেন বোলিং করছে না—এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, আমরা ভালো ব্যাটিং করেছি এবং কার্তিক ত্যাগী দারুণ বোলিং করেছে। অনেক দিন পর খেলেও সে ভালো করেছে। সামনে এখনো অনেক পথ বাকি।’
রাহানের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে নিজেদের অবস্থান পরিষ্কার করল সিএ। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে—টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া নিচের পিঠের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি গ্রিন। মূলত এ জন্যই তাঁকে বল করার অনুমতি দেওয়া হয়নি। তবে গ্রিনকে নিয়ে আশাবাদী সিএ।
বিবৃতিতে বোর্ডের এক মুখপাত্র বলেন, ‘গ্রিনের নিচের পিঠে চোট রয়েছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে তাকে কিছুদিন বোলিং থেকে বিরত থাকতে হবে। সে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াচ্ছে এবং আশা করা হচ্ছে, ১০-১২ দিনের মধ্যে আবার বোলিংয়ে ফিরতে পারবেন। কলকাতা নাইট রাইডার্সকে আগেই জানানো হয়েছে।’

খেলার সঙ্গে রাজনীতি মিশে যাওয়ার ঘটনা উপমহাদেশে নতুন কিছু নয়। অনেকে খেলা চলা অবস্থায় রাজনীতিতে জড়ান। কেউবা অবসরের পর রাজনীতিতে অংশগ্রহণ করেন। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, গৌতম গম্ভীর, সনাথ জয়াসুরিয়ার মতো তারকারা এর উৎকৃষ্ট উদাহরণ। তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা মোটেই পছন্দ না বিসিবি সহস
৬ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছে না। বল টেম্পারিং কাণ্ডে আলোচিত লাহোর কালান্দার্স শেষ ওভার পর্যন্ত লড়েও ম্যাচটা হেরে গেছে। মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ দলের ক্রিকেটারও পেয়েছেন শাস্তি।
৪১ মিনিট আগে
সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের। সড়ক দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেও জেলে থাকতে হয়েছিল। এবার তাঁর সংসার ভাঙার আশঙ্কার কথা শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
চপ্পল পরে প্রায় ছয় কোটি টাকার ল্যাম্বারগিনি ইউরাস চালিয়ে বেশ বিতর্কের মুখেই পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মাথায় ফের খবরের শিরোনাম হলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রেমিকাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে