
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার প্রধান কমোডর আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন তাংসিরি। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আঘাতের তীব্রতা বেশি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীর একটি ‘সুনির্দিষ্ট ও প্রাণঘাতী অভিযানে’ আলী রেজা তাংসিরি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান তখন সরাসরি মৃত্যুর খবর স্বীকার না করলেও আজ তা নিশ্চিত করল।
আলী রেজা তাংসিরি দীর্ঘদিন ধরে ইরানের নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন এবং বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে পশ্চিমা নৌশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তাঁর এই মৃত্যু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
আইআরজিসি জানিয়েছে, তাংসিরির মৃত্যুতে শোক পালনের পাশাপাশি তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা শিগগিরই জানানো হবে।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৬ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১০ ঘণ্টা আগে