
চপ্পল পরে প্রায় ছয় কোটি টাকার ল্যাম্বারগিনি ইউরাস চালিয়ে বেশ বিতর্কের মুখেই পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মাথায় ফের খবরের শিরোনাম হলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রেমিকাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন তিনি।
বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন পান্ডিয়া। প্রেমিকাকে খুশি করতে প্রায়ই বিদেশ ভ্রমণে যান তিনি। এই জুটির এমন অনেক ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার প্রেমিকাকে খুশি করতে ১.৭ কোটি রুপির মার্সিডিজ-বেঞ্জ ভি ক্লাস উপহার দিয়েছেন পান্ডিয়া। বাংলাদেশি টাকায় যা ২ কোটি ২০ লাখ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর এই উপহার দেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। যা ভারতের অন্যতম বিলাসবহুল ও প্রশস্ত গাড়ি হিসেবে পরিচিত।
বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত পান্ডিয়া। কয়েক সপ্তাহ আগে নিজের প্রায় ১২ কোটি রুপির একটি ফেরারি কিনেছিলেন। এবার প্রেমিকার জন্যও গাড়ি কিনলেন এই তারকা ক্রিকেটার। এরই মধ্যে গাড়িটির সামনে দাঁড়িয়ে হার্দিক ও মাহিকার তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তরা এই জুটির প্রতি ভালোবাসা জানানোর পাশাপাশি প্রশংসাও করেছেন।
বাইশ গজেও সময়টা দারুণ যাচ্ছে পান্ডিয়ার। তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শুরু করেছে মুম্বাই। এই জয়ে একটি দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে তাদের। টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারের পর জয়ের দেখা পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সে ম্যাচ শেষে পান্ডিয়া বলেন, ‘১৩ বছর অপেক্ষা অনেক দীর্ঘ সময়। আমরা সব সময়ই চেয়েছি জয়ের মাধ্যমে শুরু করতে। অবশেষে সেটা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে