
দেশে কোনো ‘মব’ কালচার থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি—বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না।’
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রুমিন ফারহানা তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, ‘বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার ওপর খাঁড়ার ঘা সবসময়ই থাকে। দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের কালচার ছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম ‘মব কালচার’। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত ২৫০/৩০০ এর ওপরে মানুষ এই মবের খপ্পরে পড়ে নিহত হয়েছে। এমনকি আমি নিজেও ২১ ফেব্রুয়ারি এর ভুক্তভোগী। আমার প্রশ্ন—এই খারাপ কালচার বন্ধ করার ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেবে?’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানের বিষয়টি আমার কাছে নেই। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত মবের ঘটনা ঘটেনি। আর সব কিছুকে ‘মব’ বলা ঠিক হবে না; এখানে ডেফিনেশন আলাদা করতে হবে। গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা, ২১শে ফেব্রুয়ারিতে সদস্যের ওপর হামলা কিংবা উত্তরায় দোকানপাট বন্ধ করা—সেগুলো কি মব হবে? সব কিছুকে এক বলা যাবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি—বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যেকোনো দাবি নিয়ে মহাসড়ক-সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টেরিম গভর্মেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্মেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে সেটাকে আমরা কখনো অ্যালাউ করব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জনগণের দাবি থাকবেই, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। আমরা বাক্স্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও লে. কর্ণেল (চাকুরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডে নেওয়ার...
২৭ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং কিছু সাধারণ পেনাল কোডের অধীনে আদালতে আছে। সেগুলো তদন্ত হচ্ছে, কিছু চার্জশিটও হয়েছে।
৩৯ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতারা। পিসিসিআইয়ের সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী ফ্রান্স। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। আজ সোমবার
১ ঘণ্টা আগে